এক্সপ্লোর

Sukanta at NIT: NIT-তে পড়ুয়াদের প্রশ্ন শুনে চটলেন সুকান্ত, একদিনের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেন ছাত্রকে

Sukanta Majumdar: র্গাপুর NIT-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত।

দুর্গাপুর: দুর্গাপুর NIT-তে এক ছাত্রের প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে তাঁকে প্রশ্ন করেন এক পড়ুয়া। আর তাতেই মেজাজ হারালেন সুকান্ত। ওই পড়ুয়ার কাছেই পাল্টা সমাধান জানতে চাইলেন তিনি। বললেন, "আপনি সমাধান দিন। আপার জন্য আমার চেয়ার ছেড়ে দেব।" NIT-র ডিরেক্টর ওই পড়ুয়ার হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ।

দুর্গাপুর NIT-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত। সেখানে রাজস্থান থেকে আসা, আয়ুষ নামের এক পড়ুয়া কিছু প্রশ্ন করেন তাঁকে। ওই পড়ুয়া বলেন, "দেশের নাগরিকদের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আত্মনির্ভরতা কী করে তৈরি হবে?" এতে সুকান্ত বলেন, "একজন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই প্রশ্ন করছেন আপনি। এর চেয়ে বড় মৌলিক অধিকার আর কী হতে পারে? চিনে এসব বলা যায়?"

ওই পড়ুয়া যদিও থামেননি। তিনি বলেন, "নিজেদের অধিকারের জন্য দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। স্কুলের বসার জায়গা নেই পড়ুয়াদের!" এই প্রশ্নের পরই দর্শকাসন থেকে হাততালি শোনা যায়। কিন্তু সুকান্ত বলেন, "না, না সমাধান বলুন। বামপন্থী হতে যাবেন না। বামপন্থীরা শুধু সমস্যা তৈরি করে, আর সমস্যাই তুলে ধরে। আপনি বলুন সমাধান কী? আপনি বলুন, আমি আমার চেয়ার ছেড়ে দিচ্ছি।"

আয়ুষ বলার চেষ্টা করেন, "আপনাকে সমস্যার কথা বলছি স্যর।" কিন্তু সুকান্তকে বলতে শোনা যায়, "সমাধান কী বলুন? কী করতে হবে বলুন। তোমাকে প্রধানমন্ত্রী করলে করে দেবে? বলো, করে দেব। এক দিনের জন্য করে দেব। সমস্যা দেখিও না। সমাধান বলো। কঠিন পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন। আপনাদের কাছে সমাধান থাকা উচিত।"

এর পর আর এক পড়ুয়া বলতে ওঠেন। তিনি সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। এতে সুকান্ত বলেন, "আত্মনির্ভর ভারতের কথা আলোচনা করছি আমরা। এখানে সংরক্ষণ নিয়ে কথা বলছি না। তার জন্য আলাদা মঞ্চ আছে।" যে ছাত্রকে তিরস্কার করেন সুকান্ত তাঁর বক্তব্য, "আমি মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন করেছিলাম। উত্তর তো দিলেন না, কথা শুনলেন না, সমাধান চাইছিলেন। স্কুলে বসার জায়গা নেই বললাম তো রেগে গেলেন, কথা এড়িয়ে যাচ্ছিলেন। অন্য কথা বলছিলেন।"

NIT-তে পড়ুয়াদের প্রশ্নের মুখে পড়ে সুকান্ত বলেন, "আমি যে প্রশ্ন করলাম, উত্তর দিতে পারল না। মৌলিক অধিকার কোথায় খর্ব হয়েছে জানতে চাইলাম, বলতে পারল না। জিজ্ঞেস করলাম, তুমি দেশের জন্য কী করেছো? সে তো বলতে পারছে না! একটা কাজ তো থাকতে হবে! আমি কী করেছি দেশের জন্য! গায়ের জামা গরিব মানুষকে দিয়েছি! রক্তদান করেছি! গরিব মানুষকে খাইয়েছি! তবে তো প্রশ্ন তুলতে পারব! কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়ত। মদত থাকতেই পারে।"

যদিও পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "কারও কথাই শোনেন না। ছাত্ররা শিক্ষিত। NIT-ৎ মতো জায়গায় এসে যদি তাঁদের সুকান্তবাবু গল্প শোনাতে চান, তারা শুনবে কেন। এটা বিজেপি-র ট্র্যাডিশন। নরেন্দ্র মোদিও দীর্ঘদিন মুখ খুলতেন না।"

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget