এক্সপ্লোর

Sukanta Majumdar:'কাকে আড়াল করতে চাইছেন? ভাইপো?', জীবনকৃষ্ণর গ্রেফতারির পর ট্যুইট সুকান্তর

Jibankrishna Saha:সিবিআইয়ের হাতে তৃণমূল বিধায়কের গ্রেফতারির পর ট্যুইটারে সরব রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রশ্ন তুললেন, 'তিনি কাকে আড়াল করতে চাইছেন? ভাইপো?'

কলকাতা: সিবিআইয়ের হাতে তৃণমূল বিধায়কের গ্রেফতারির পর ট্যুইটারে সরব রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রশ্ন তুললেন, 'তিনি কাকে আড়াল করতে চাইছেন? ভাইপো?'

ট্যুইটে কী লিখলেন সুকান্ত? 
রাজ্য বিজেপি সভাপতির ট্যুইটারে লেখেন, 'তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই গ্রেফতার করেছে। তিনি SSC-র মেধাবী চাকরিপ্রার্থীদের ভবিষ্যত নিয়ে দুর্নীতি করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দিয়েছেন। কাকে আড়াল করতে চাইছেন তিনি? ভাইপো?' 

কী ভাবে তৃণমূল বিধায়ক?
৬৫ ঘণ্টার টানটান নাটক, পুকুরে মোবাইল ফেলা, জঙ্গলে তল্লাশি, পুকুরের জল তুলে খোঁজাখুঁজির পর CBI-এর হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে গ্রেফতারির আগে গত আড়াই দিন ধরে, এরকম নানা ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের আন্দি। ধৃত জীবনকৃষ্ণের সঙ্গে গরু পাচারেরও যোগ পাওয়া গেছে। রয়েছে বীরভূম যোগ, দাবি সূত্রের।  বীরভূমের ইলামবাজার থেকে মুর্শিদাবাদের বড়ঞা হয়ে বাংলাদেশে গরু পাচার হত। অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। কেষ্টর হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে গরুপাচারে জীবনকৃষ্ণের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রসঙ্গত, ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সূত্রের খবর, এর পাশাপাশি ধৃত তৃণমূল বিধায়কের বাড়ির পাশের জঙ্গল থেকে যে ৩ হাজার পাতা নথি পাওয়া গেছে, সেখানে মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমের চাকরিপ্রার্থীদেরও নাম রয়েছে। একই সঙ্গে বড়ঞা দিয়ে গরু নিয়ে যাওয়ার জন্য প্রোটেকশন দেওয়া ও সাহায্য করতেন জীবনকৃষ্ণ সাহা। অনুব্রত মণ্ডলের নির্দেশে জীবনকৃষ্ণ সাহা এই কাজ করতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে শুরু হয় তোড়জোড়। ২টি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন সিবিআইয়ের এসপি ও ডিএসপি পদমর্যাদার ২ অফিসার। রাত ২টো ৩৫ মিনিটে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। এরপরই গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ বিধায়ককে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন সিবিআই আধিকারিকরা। হুগলির ত্রিবেণী, ডানকুনি, সাঁতরাগাছি হয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে, সকাল ১০টা ৩৬-এ বিধায়ককে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে ঢোকে সিবিআইয়ের গাড়ি।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের জীবন, চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget