এক্সপ্লোর

Calcutta High Court: বিচারপতির বাড়িতে পোস্টারকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

৮ জানুয়ারি বিচারপতি রাজশাখার মান্থার যোধপুরের বাড়ির আশপাশে পোস্টার। বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার, ২ মাস পার, এখনও দুষ্কৃতীরা অধরা।

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) বাড়িতে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা, রিপোর্ট তলব হাইকোর্টের (Calcutta High Court)। এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের (West Bengal Government) রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। গত ৮ জানুয়ারি বিচারপতি রাজশাখার মান্থার যোধপুরের বাড়ির আশপাশে পোস্টার। বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার পরার ২ মাস পার হয়ে গেলেও এখনও দুষ্কৃতীরা অধরা। পোস্টার দিল কারা ? কোথায় ছাপানো হয়েছিল ? তদন্ত চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামিম আহমেদের মামলা দায়েরের অনুমতি। 

পুলিশের রিপোর্টে অসন্তোষ আগেও

প্রসঙ্গত, পোস্টারকাণ্ডর কয়েকদিন পরই গত ১৭ জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননা সংক্রান্ত মামলায়, বিচারপতি টি এস শিবাগননম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বেঞ্চ পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিল, বিচারপতির বাড়ির আশেপাশে এবং হাইকোর্ট চত্বরে লাগানো পোস্টার ছাপানোর জন্য কে বা কারা বরাত দিয়েছিল, তা খুঁজে বের করতে হবে। তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চে গতমাসের শুরুতে জমা পড়ে কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট। বিচারপতি টি এস শিবাগননাম যা নিয়ে সাফ বলেছিলেন এই রিপোর্টে আমরা সন্তুষ্ট নই। তারপর তিনি রিপোর্ট পড়ে জানান, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের এলাকায় ২৫০টির বেশি ছাপাখানা রয়েছে। সিপি রিপোর্টে জানিয়েছেন, ৩৯টি ছাপাখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিচারপতি বলেন, সিপি-র রিপোর্টে বলা হয়েছে, পোস্টারের কালি ও কাগজ CFSL কলকাতায় পাঠানো হয়েছিল। কিন্তু CFSL কর্তৃপক্ষ জানিয়েছে যে, পোস্টার এবং কালি থেকে ছাপাখানা শনাক্ত করার পরিকাঠামো তাদের নেই। যা নিয়ে হয় তুমুল শোরগোল। প্রসঙ্গত ৮ জানুয়ারি রাতে  বিচারপতি মান্থার বিরুদ্ধে কুরুচিকর পোস্টার দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠছে, তারপর মাস দুয়েক কেটে গেলেও, কেন কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না পুলিশ ? কেন সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অভিযুক্তদের খুঁজে বের করা যাচ্ছে না ?

আগেও উল্লেখ

কিছুদিন আগে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করার পর সওয়াল-জবাবের মাঝেও উঠে এসেছিল পোস্টারকাণ্ডের প্রসঙ্গ। যেখানে কৌস্তভের হয়ে সওয়াল করার মাঝে আদালতে দাঁড়িয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, মহামান্য হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার দেওয়া দুস্কৃতীদের পুলিশ এতদিনেও ধরতে পারে না, আবার তারাই বাড়তি উৎসাহ-উদ্যমে কারোর বক্তব্যের ব্যাখ্যা প্রেক্ষিত না বুঝেই মাঝরাতে বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসে। গ্রেফতার করে। 

আরও পড়ুন- স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি উদয়ন গুহ-র, ডিএ-র দাবিতে ধর্মঘট বানচালে তৃণমূলের তৎপরতা কোচবিহারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget