এক্সপ্লোর

Sukanta Majumder: 'উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী,' পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

West Bengal News: হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি। 

কলকাতা: আর জি কর-কাণ্ডে(R G Kar News)  বিচার চেয়ে ফুঁসছে গোটা দেশ। বিচার চাইয়ের স্লোগান বদলে গেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ফোঁস করার ডাক  দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে উস্কানি দেখছে বিজেপি। পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি।                                

কী বলেছেন মুখমন্ত্রী? 

এদিন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।''

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই অমিত শাহকে চিঠি দিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন রাজ্যে প্রতিহিংসার রাজনীতিতে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি বলেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন। নিজে হিংসায় উস্কানি দিচ্ছেন। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের ওপর আক্রমণ কর, বাংলার মানুষকে মার, পেটো। মুখ্য়মন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই যদি আপনারা ভাবেন, আপনি ভাবেন যে আপনার গুন্ডাবাহিনী তারা বাংলার জনগণের ওপর অত্য়াচার করবে, বাংলার জনগণের ওপর মারধর করবে আর বিজেপি চুপ করে বসে থাকবে। বিজেপি চুপ করে বসে থাকবে না।''                                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমারে চোখ নষ্টের আশঙ্কা পুলিশের, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget