এক্সপ্লোর

Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমারে চোখ নষ্টের আশঙ্কা পুলিশের, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে

West Bengal News: সূত্রের খবর, একটি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, মত চিকিৎসকদের।

কলকাতা: নবান্ন অভিযানে তুলকালাম। গুরুতর আহত কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট। একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টের। চিকিৎসারজন্য হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার। 

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দুপাড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই কর্মসূচিকে আক্রান্ত হয় পুলিশও। গতকাল বাবুঘাটে ডিউটির সময় আক্রান্ত হন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। একটি চোখে গুরুতর আঘাত লাগে। সূত্রের খবর, একটি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মত চিকিৎসকদের।                           

মঙ্গলবার, নবান্ন অভিযানের দিন ১১ ফারলঙ গেটে ডিউটিতে ছিলেন তিনি। পরে গন্ডগোল বাড়ায় তাঁদের স্ট্র্যান্ড রোডের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, রেড রোড ধরে গাড়িতে করে এগোচ্ছিল কলকাতা পুলিশের টিম। ইডেন গার্ডেনের সামনে আচমকা আন্দোলনকারীরা গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। উইন্ড স্ক্রিন ফেটে সোজা দেবাশিস চক্রবর্তীর চোখে এসে লাগে একটি ইট। গলগল করে রক্ত বেরোতে শুরু করে। কোনওরকমে গাড়ি ঘুরিয়ে রক্ষা পান সকলে।সূত্রের খবর, সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাম চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার জন্য দেবাশিস চক্রবর্তীকে হায়দরাবাদের এল ভি প্রসাদ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে। দেবাশিস চক্রবর্তী বলেন, "আমাদের নির্দেশ আসে স্ট্র্যান্ড রোড ধরে এগোতে হবে। আমরা রেড রোড ধরে যাচ্ছিলাম। ইডেনের কাছে আন্দোলনকারীরা রাস্তার ধারে ছিল। হঠাৎ ইট ছুড়তে থাকে। গাড়ির কাচ ভেঙে ইট আমার চোখে এসে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নেয়। প্রথমে SSKM এবং পরে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। আপাতত এখানেই চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না। জানি না আর দেখতে পাব কিনা।''                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandip Ghosh Suspended: আর জি কর-কাণ্ডের জের, IMA থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষ



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget