এক্সপ্লোর

Sukanya Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রত-কন্যার, ED-র দায়ের করা মামলায়

Cattle Smuggling Case: ওই একই মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত।

কলকাতা: গরুপাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি। ওই একই মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। ২০২৩ সালের ২৬ এপ্রিল ED-র হাতে গ্রেফতার হন সুকন্যা। (Sukanya Mondal) সুকন্যার বিরুদ্ধে কোনও মামলা করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. (Sukanya Mondal)

জামিনের আবেদন জানিয়ে আগেই দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন সুকন্যা। সেই নিয়ে নির্দেশ আসেনি এখনও পর্যন্ত। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের সেই আবেদনের শুনানি চলছিল। আর সেখানেই সুকন্যার জামিনের আর্জি গৃহীত হয়েছে। এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি রয়েছেন সুকন্যা। সম্ভবত আগামী কাল জেল থেকে বেরিয়ে আসবেন তিনি। (Cattle Smuggling Case)

গরুপাচার মামলায়, অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করেছে CBI এবং ED. দুই কেন্দ্রীয় সংস্থাই গ্রেফতার করে তাঁকে। ফলে তিহাড় থেকে বেরোতে হলে দু'টি মামলাতেই জামিন পেতে হবে তাঁকে। চলতি মাসের শেষ দিকেই অনুব্রতর জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে। তবে সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল-জবাব আগেই শেষ হয়ে গিয়েছিল। এতদিন নির্দেশ আসেনি, যা আজ সম্পূর্ণ হল। অর্ডারের কপি হাতে পেলেই, তিহাড় জেল কর্তৃপক্ষ ছেড়ে দেবেন সুকন্যাকে।

আরও পড়ুন: Mamata On Durga Puja Donation: 'যদি কেউ না নিতে চান, ভাল', অন্য পুজো কমিটিকে টাকা দিয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই গরুপাচার মামলায় ইতিমধ্যেই CBI-এর দায়ের করা মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনুব্রত। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। কিন্তু ED-র দায়ের করা মামলায় এখনও জামিন পাননি তিনি। এ মাসের শেষ দিকে সেই মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে। সেখানে অনুব্রতকে নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, সেদিকে তাকিয়ে সকলে।

গত দু'বছর ধরে জেলবন্দি রয়েছেন অনুব্রত। গরুপাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে ২০২২ সালের ২২ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে CBI. এরপর এই একই মামলায়, ওই বছরেরই ১৬ নভেম্বর, তাঁকে গ্রেফতার দেখায় ED-ও। এর পর, গত বছর ২৬ এপ্রিল সুকন্যাকে গ্রেফতার করা হয়। সেই থেকে বাবার সঙ্গে তিহাড়ে ঠাঁই হয় সুকন্যারও। এই গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আগাগোড়াই অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন। প্রকাশ্য মঞ্চ থেকেও অনুব্রতর সমর্থনে মুখ খুলেছেন তিনি। "কেষ্টকে জেলে ভরে রাখলেও, মানুষের মন থেকে ওকে সরাতে পারেনি" বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget