এক্সপ্লোর

Sundarban: নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে পাকা বাড়ি তৈরির অভিযোগ, স্বীকার করলেন বিডিও!

Sundarban Mangrove Forest: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট একশ্রেণির মাফিয়া এই কাজ চালিয়ে যাচ্ছে।

গৌতম মণ্ডল, সুন্দরবন: প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে (Sundarban) বারে বারে রক্ষা করেছে ম্যানগ্রোভের (Mangrove) বাদাবন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর ম্যানগ্রোভ রোপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সেই ম্যানগ্রোভ নির্বিচারে ধ্বংস করে চলছে বেআইনী মেছোভেড়ি ও পাকা বাড়ি তৈরী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ণ এলাকাজুড়ে মণি নদীর উপকূলের ম্যানগ্রোভ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট একশ্রেণির মাফিয়া এই কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি বনসুরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশ জড়িত এই ম্যানগ্রোভ নিধনে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যে মথুরাপুর-২ নং ব্লকের বিডিও ও বনদফতরে অভিযোগ করা হয়েছে। মথুরাপুর-২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ম্যানগ্রোভ চুরির ঘটনা স্বীকার করে নিয়েছেন। 

তিনি জানিয়েছেন, আমরা অভিযোগ পাওয়ার পর বনদফতরকে নির্দেশ দিয়েছিলাম। কিছু কাঠ বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে শাসকদলের নেতাদের মদতের অভিযোগ তোলা হয়েছে। ম্যানগ্রোভ চুরি আঠকাতে পরিবেশ আদালতের দারস্থ হয়েছে বিজেপি। তবে স্থানীয় তৃণমূল নেতা তথা মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোন গাছ কাটা হয়নি। আমরা ম্যানগ্রোভ রক্ষার পক্ষে।

ঘূর্ণিঝড় ইয়াস, আমফানের বিপর্যয়ের ক্ষত সামনে আসার পর, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন বাঁচাতে লক্ষ্য ৫ কোটি ম্যানগ্রোভ রোপণের কথা বলা হয়েছিল। ম্যানগ্রোভ রোপণের কাজকে ১০০ দিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। আকাশে মেঘ ঘনালে এখন বুকে কাঁপন ধরে সুন্দরবনবাসীর। ম্যানগ্রোভ লাগানোর প্রশাসনিক উদ্যোগকে তাই স্বাগত জানিয়েছিল তারা।                      

আরও পড়ুন, আজ 'তারা নিশি', ভাদ্র মাসের এই অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ?

প্রসঙ্গত, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর। প্রকৃতির রুদ্র রোষের সামনে বারবার নিজের বুক পেতে দিয়ে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে সে। ম্যানগ্রোভে বাধা পেয়ে অনেকটাই শক্তি হারায় ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। রায়মঙ্গল, কালিন্দী, বিদ্যাধরী কলাগাছি- সুন্দরবন জুড়ে নদীর সমারোহ। প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নদীর ধারে ভূমিক্ষয় রুখতে শুরু প্রস্তাবিত ম্যানগ্রোভ অরণ্যের জায়গা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেই সুন্দরবনে এই অভিযোগে উঠছে একাধিক প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
"পশ্চিমবঙ্গ কোনও ধর্মশালা নয়, আমরা এই দেশের মানুষকেই এই দেশে রাখব", ব্রিগেডের সভা থেকে বললেন শমীক
Narendra Modi Rally Live : 'ব্রিগেড থেকে নতুন বাংলার বিউগল বেজে গেল' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi : 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি', কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী
Narendra Modi Brigade Live: তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget