এক্সপ্লোর

Sundarban: শীতের সুন্দরবনে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল, বাঘের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকেরা

Royal Bengal Tiger: এবার ফের সুন্দরবনে এসে বাঘের দেখা পেলেন পর্যটকরা। আর দেখা পেতেই মোবাইল ফোনের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল।

শান্তনু নস্কর, সুন্দরবন:  সুন্দরবনে বেড়াতে এসে দক্ষিণরায়ের দেখা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। রয়্যাল বেঙ্গলের সাক্ষাৎ পেলে এক আলাদাই শিহরণ। এবার ফের সুন্দরবনে এসে বাঘের দেখা পেলেন পর্যটকরা। আর দেখা পেতেই মোবাইল ফোনের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল। গতকাল সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলে বাঘের দর্শন পান কলকাতার পর্যটকরা। তাঁদের দাবি, জঙ্গলের পাশে নদীর চরে রোদ পোহাচ্ছিল বাঘ। নৌকাভ্রমণের সময় ক্যামেরাবন্দি করেন পর্যটকরা।               

কিছুদিন আগেই  বন দফতর জানিয়েছিল বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে। সুন্দরবনে নতুন করে ২৩টি বাঘ বেড়েছে। ফলে, এই মুহূর্তে মনে করা হচ্ছে, আনুমানিক বাঘের সংখ্যা ১৩৪। রয়্যাল বেঙ্গলদের জন্য, সজনেখালিতে তৈরি করা হচ্ছে ব্যাঘ্র প্রজননকেন্দ্র। এই ছবি সুন্দরবনের কোর এরিয়ার। সাধারণ মানুষ এই জায়গায় পৌঁছতে পারে না। ঘন জঙ্গলে এখানে রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার।

সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে, এরকম প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এবার সুখবর শোনাল বন দফতর। ট্র্যাপ ক্যামেরাতে নতুন ২৩টি রয়্যাল বেঙ্গলের ছবি পাওয়া গেছে। বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছে। সেই অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে, বাঘের আনুমানিক সংখ্যা ১৩৪। 

ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের অনেকটা অংশ বাংলাদেশে। সেখানে নিরাপত্তা না পেয়েই সম্ভবত বেশ কিছু বাঘ ভারতের ভূখণ্ডে ঢুকে যাচ্ছে বলে অনুমান। বন দফতরের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ২৩টি বাঘের খোঁজ মিললেও, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে ডিসেম্বরে। 

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাংলাদেশ থেকে এদিকে চলে আসছে। খাবারের অপ্রতুলতার কারণে চলে আসছে। বন দফতর সূত্রে খবর, সজনেখালির একটা বড় অংশ চিহ্নিত করে, ব্যাঘ্র প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারদের প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করা হবে সেখানে। জন্মের পর ব্যাঘ্র শাবকদের ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget