এক্সপ্লোর

Sundarbans News: চোরাশিকারিদের হাতে সুন্দরবনে খুন বন দফতরের কর্মী, মাথায় ধারাল অস্ত্রের আঘাত, তদন্তে পুলিশ

Forest Department: সুন্দরবনের নেতিধোপানি ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটেছে।

সুন্দরবন: চোরাশিকারিদের হাতে সুন্দরবনে খুন বন দফতরের কর্মী। হেতালবাড়ি জঙ্গল থেকে উদ্ধার বনকর্মীর দেহ। চোরাশিকারিদের বাধা দিতে গেলে তাঁর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। সেই থেকে নিখোঁজ ছিলেন ওই বনকর্মী। রবিবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। তাঁর মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। (Sundarbans News) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সুন্দরবনের নেতিধোপানি ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটেছে, যা সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত। জানা গিয়েছে, শনিবার সন্ধেয় বাংলাদেশের দিক থেকে হেতালবাড়ি জঙ্গলে ঢোকে চোরাশিকারিদের নৌকা। বিষয়টি গোচরে আসায় চোরাশিকারিদের বাধা দিতে যান বনকর্মী অমলেন্দু হালদার। চোরাশিকারিদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় তাঁর। এর পর থেকে নিখোঁজ ছিলেন অমলেন্দু। (Forest Department) অন্ধকারে তাঁর খোঁজ মেলেনি। চোরাশিকারিদেরও নাগাল পাননি বন দফতরের কর্মীরা। ঘটনাস্থল থেকে ফিরে যান তাঁরা। 

শেষ পর্যন্ত রবিবার ভোরে নেতিধোপানি ক্যাম্পের কাছ থেকে অমলেন্দুর দেহ উদ্ধার হয়। অমলেন্দুর মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বন দফতরের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কোথা থেকে এসেছিলেন চোরাশিকারিরা, ঠিক কী ঘটেছে, কারা এর নেপথ্যে রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Raj Bhavan Controversy: অভিযোগকারিণীকে আটকানোর চেষ্টা? শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের কর্মীদের তলব করল পুলিশ

বন দফতরের তরফে জানানো হয়েছে,  গতকাল সন্ধেয় সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কর্মীরা নৌকায় চড়ে টহল দিচ্ছিলেন। সেই সময় বাংলাদেশের দিক থেকে একটি বোটে চড়ে চোরাশিকারিরা হেতালবাড়ির জঙ্গলে ঢোকে। বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে বন দফতরের কর্মীদের। শুরু হয় হাতাহাতি। বন দফতরের কর্মী অমলেন্দু এর পর নিখোঁজ হয়ে যান। আজ ভোর ৫টা নাগাদ হেতালবাড়ির জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। 

গতকাল রাতে সংঘর্ষের সময় অন্ধকার নেমে আসে। তাই চোরাশিকারিদের নাগাল মেলেনি সেই সময়। ঘটনার পরই চোরাশিকারির দল এলাকা থেকে চম্পট দেয় বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সুন্দরবনের জঙ্গলে বরাবরই চোরাশিকারিদের আনাগোনা। তাদের রুখতে নিয়মিত টহল, নজরদারি চলে। তার পরও এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget