এক্সপ্লোর

Birbhum News: DA আন্দোলনকে সমর্থন, জয়েন্ট BDOকে অফিসে ঢুকতে 'বাধা'

DA Agitation: তৃণমূল নেতার বাধার মুখে অফিসে ঢুকতেই পারলেন না যুগ্ম বিডিও। যদিও তৃণমূলের পাল্টা দাবি, 'মিথ্যে অভিযোগ, দেরিতে এসেছিলেন, তাই বাধা'। 

ইলামবাজার: বকেয়া ডিএ-র (DA) দাবিতে আন্দোলনকে সমর্থন, যুগ্ম বিডিওকে অফিসে ঢুকতে 'বাধা'। বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের অবস্থানে যোগ দেওয়ায় অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ইলামবাজার তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতার বাধার মুখে অফিসে ঢুকতেই পারলেন না যুগ্ম বিডিও। যদিও তৃণমূলের পাল্টা দাবি, 'মিথ্যে অভিযোগ, দেরিতে এসেছিলেন, তাই বাধা'। 

যুগ্ম বিডিওকে অফিসে ঢুকতে 'বাধা': বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে, সোমবার ১০ মিনিটের জন্য কর্মবিরতি পালন করেছিলেন। আর এই কারণেই কি অফিসে ঢুকতে দেওয়া হল না জয়েন্ট বিডিওকে? নির্ধারিত সময়ে অফিসে এসেও, বাধ্য হয়ে নিতে হল ক্যাসুয়াল লিভ বা CL। বিস্ফোরক দাবি করেছেন বীরভূমের ইলামবাজার ব্লকের জয়েন্ট বিডিও দেবাশিস বর্মন। অভিযোগ উঠেছে ইলামবাজার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও ইলামবাজারের তৃণমূলের ব্লক সভাপতি ফজলুল রহমানের বিরুদ্ধে।                                                    

বকেয়া ডিএ-র দাবিতে সোমবার রাজ্য জুড়ে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চ। সেদিন ইলামবাজার ব্লক অফিসের বাইরে এরকমভাবেই সহকর্মীদের সঙ্গে ডিএ সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে মিনিট দশকের কর্মবিরতি পালন করেছিলেন জয়েন্ট বিডিও দেবাশিস বর্মন। এবিষয়ে জয়েন্ট বিডিও জানান, "যখন অফিসের গেটে যাই ১০.৪৫। তখন দেখলাম বেশকিছু অপরিচিত আনাগোলা করছেন। ২৫-৩০ জনের মতো। আমিও ঢুকলাম, বিডিও সাহেবও ঢুকলেন। বিডিও সাহেবকে ঢুকিয়ে দিলেন, আমাকে ঢুকতে দিলেন না। ঢোকার চেষ্টা করলাম। কেউ একজন আমাকে বুকে হাত ঠেকিয়ে বলল, এখানে ঢোকা যাবে না। বের করে দে।''                                 

আন্দোলন জারির হুঁশিয়ারি: ২০২৪ সালে লোকসভা নির্বাচন তার আগে, দুয়ারে পঞ্চায়েত ভোট। এরইমধ্যে ঝাঁঝ বাড়ছিল বকেয়া DA-আন্দোলন মেটানো নিয়ে। শহিদ মিনারে গত ২০ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ধর্না-আন্দোলন। এদিন রাজ্য় সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য় ৩ শতাংশ হারে DA দেওয়ার ঘোষণা করল রাজ্য় সরকার।যদিও, DA-আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী যৌথমঞ্চ।

আরও পড়ুন: Mamata Banerjee: বিবিসি-র অফিসে আয়কর হানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা


সেরা শিরোনাম

Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget