এক্সপ্লোর

Supreme Court: কোনও মহিলাকে বলা যায় না রাতে কাজ করবেন না, দ্রুত সংশোধন করুন: প্রধান বিচারপতি

RG Kar News Update: রাজ্যকে এসংক্রান্ত নির্দেশিকা সংশোধনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। 

নয়াদিল্লি: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর মহিলাদের জন্য প্রকল্প এনেছে রাজ্য সরকার। যেখানে উল্লেখ করা হয়, 'যেখানে এবং যতদূর সম্ভব, মহিলাদের নাইট শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।' এদিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'মহিলারা কোনও ছাড় চান না। তাঁরা নারী-পুরুষ সমানাধিকারে বিশ্বাস করেন।' একইসঙ্গে নির্দেশিকা সংশোধনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। 

ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য: গত ৯ অগাস্ট আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা জোর দেয় রাজ্য সরকার। 'রাতের সাথী' নামের প্রযুক্তিচালিত আচরণবিধির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশের পাশাপাশি যতটা সম্ভব মহিলাদের নাইট শিফট থেকে বিরত রাখার কথা বলা হয়। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন," মহিলা চিকিৎসক এবং মহিলা স্বাস্থ্য়কর্মীদের যথাসম্ভব নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করতে হবে। জোড়ায় জোড়ায় কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। হাসপাতাল, মেডিক্য়াল কলেজগুলির কর্তৃপক্ষকে দেখতে হবে যাতে এমনভাবে কাজের সূচি তৈরি করা হয় যাতে মহিলারা জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং নাইট শিফ্টের সময় একে ওপরের গতিবিধির ওপর নজর রাখতে পারে।'' আর তাতেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, 'নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আদৌ কি এটা কোনও পথ হতে পারে?' এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতেও উঠে এল এই প্রসঙ্গ। সেখানে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। 

এদিনের শুনানি পর্বে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের এক আইনজীবী বলেন, "রাজ্যের নতুন নীতি মহিলাদের ১২ ঘণ্টার বেশি কাজ নয়। মহিলাদের নাইট ডিউটি দেওয়া যাবে না।'' তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, "মহিলারা রাতে কাজ করতে পারবে না, এটা কী করে বলা যায়? মহিলা চিকিৎসকদের এটা বলা যায়? মহিলারা কোনও ছাড় চান না। তাঁরা নারী-পুরুষ সমানাধিকারে বিশ্বাস করেন। পুরুষ চিকিৎসকরা যতক্ষণ কাজ করবেন মহিলারাও সেই সময় সীমা মেনে কাজ করতে পারেন। মিস্টার সিব্বল নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে। মহিলা চিকিৎসকরা রাতে কাজ করবে না, এটা আপনি বলতে পারেন না। রাজ্য সরকারের উচিত দ্রুত বিজ্ঞপ্তি সংশোধন করা।''   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: 'আদালতে প্রকাশ্যে বলব না', কোন কথা সবার সামনে বলতে চাইলেন না জুনিয়র ডাক্তারদের আইনজীবী ?

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরের
যাদবপুরের "আপত্তিকর, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখন" নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Update : গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
CM Suvendu Adhikari: বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই 'নতুন ভাতা' ?
বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই 'নতুন ভাতা' ?
Meera Bhattacharya Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন, এখন কেমন আছেন মীরা ভট্টাচার্য?
হাসপাতাল থেকে ছাড়া পেলেন, এখন কেমন আছেন মীরা ভট্টাচার্য?

ভিডিও

Panskura Blood Bank Scam: পাঁশকুড়ার ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত 'পাচার', ল্যাবের ৩ টেকনিশিয়ানকে তলব
Paresh Ram Das News : ১৫ দিনের মধ্যে জমি খালির নির্দেশ বিধায়ক পরেশরাম দাসকে
Swasthya Bhawan News : রক্ত দুর্নীতিতেও 'কাটমানি', চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের
Mamata Banerjee : আমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কখনও ওদের অশ্রদ্ধা করিনি : মমতা
Meera Bhattacharya: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget