এক্সপ্লোর

SC On RG Kar Murder Case : আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ শীর্ষ আদালতের, হবে কি পরিস্থিতি বদল?

ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের মতো বেশ কতগুলি উল্লেখযোগ্য পদক্ষেপ করার পাশাপাশি শীর্ষ আদালত এবার আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন।

 নয়া দিল্লি : আর জি কর-কাণ্ডে আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টে। এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ২২ অগাস্টের মধ্যে সিবিআইয়ের কাছ থেকে স্টেটাস রিপোর্ট চাইল শীর্ষ আদালত। এই মামলায় হাসপাতালের পরিকাঠামোস অধ্যক্ষের ভূমিকা, পুলিশের তদন্ত, আরও নানা বিষয় নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতিরা।

এবার আর হাইকোর্ট নয়।  আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের মতো বেশ কতগুলি উল্লেখযোগ্য পদক্ষেপ করার পাশাপাশি শীর্ষ আদালত এবার আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন। এখন তাঁরা কী সিদ্ধান্ত নেন সেটাই জানার অপেক্ষা। 

সুপ্রিম কোর্ট এই মামলার পুঙ্খানুপুঙ্খ নজরে রাখতে চায়। তাই এই মামলাটিকে শীর্ষ আদালতে নিয়ে যাওয়াই সবথেকে ভাল উপায় বলে মনে করেছেন বিচারপতিরা। তাই সিবিআই এর যে রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার কথা ছিল, তা সিবিআই জমা করবে শীর্ষ আদালতে। এই বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এটা ভয় জাগানোর মতো ঘটনা। 

শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, যেখানে দেহ দেখেই যেখানে এই ঘটনার কারণ সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গিয়েছিল, সেখানে কেন সেটা রহস্য মৃত্যু হিসেবে অভিযোগ দায়ের হল। বিচারপতি প্রশ্ন তোলেন, যেখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা নয়, সেখানে কেন তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এর আগে সন্দীপ ঘোষের এক হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা ও সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে তাঁকে বহাল করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছিল হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টেও তেমনই প্রশ্ন তোলা হল। 

সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে,  হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? আর জি কর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকল দুষ্কৃতীরা? সেই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন করে সুপ্রিম কোর্ট। 

রবিবারই স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট।  সর্বোচ্চ আদালতে চিঠি লিখে হস্তক্ষেপের দাবি জানান একাধিক চিকিৎসক, আইনজীবী।  তাঁদের দাবি ছিল, দেশ জুড়ে চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে, এতে তাঁরা নিরপত্তা হীনতায় ভুগছেন। এনিয়ে ব্য়বস্থা নিক সুপ্রিম কোর্ট।  আর জি কর হাসপাতালে খুন-ধর্ষণের মতো যে মারাত্মক ঘটনা ঘটেছে, তাতে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট।  শুধু তাই নয়, ১৪ই অগাস্ট রাতে, হাসপাতালে যেভাবে তাণ্ডব-ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তারও দাবি ওঠে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC 21 July: শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়

ভিডিও

Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার
Suvendu Adhikari | আসানসোল-দুর্গাপুর এবং জলপাইগুড়ি-শিলিগুড়ি, কলকাতা ছাড়়িয়ে এবার জেলাতেও মেট্রো
Sikkim Tunnel Collapse: নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস, এখনও পর্যন্ত ১৬ জনের আটকে থাকার আশঙ্কা
JP Nadda Meets Protestors: আহত ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে জেপি নাড্ডা
Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget