এক্সপ্লোর

Supreme Court:আচার্য ও রাজ্য সরকার মিলে সমস্যার সমাধান করতে পারলেন না কেন? স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

VC Recruitment Issue:স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উপাচার্য নিয়োগ করা উচিত। আচার্য ও রাজ্য সরকার, দুপক্ষ মিলে এই সমস্যার সমাধান করতে পারলেন না কেন?উপাচার্য নিয়োগ মামলার পর্যবেক্ষণে এ কথাই বলল সুপ্রিম কোর্ট।

বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, সুপ্রিম কোর্ট: স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উপাচার্য (Permanent VC) নিয়োগ করা উচিত। আচার্য (Chancellor) ও রাজ্য সরকার, দুপক্ষ মিলে এই সমস্যার সমাধান করতে পারলেন না কেন? উপাচার্য (VC) নিয়োগ মামলার পর্যবেক্ষণে এ কথাই বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থই যে সবার আগে, তাও বোঝাল আদালত। এই প্রেক্ষাপটেই উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।

প্রেক্ষাপট...
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাতের আবহ। ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দায়ের করা মামলায় আচার্য ও রাজ্যপাল এবং রাজ্য সরকার, উভয়েরই দায়িত্বের কথা মনে করিয়ে দিল সর্বোচ্চ আদালত। পাশাপাশি এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থই যে সবার আগে, তাও বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, আচার্য-রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের যে অভিযোগ করেছিল রাজ্য সরকার। সেই অভিযোগের বিষয়েও এখনই কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'শীর্ষ আদালতের মন্তব্যকে স্বাগত, আমরাও আলোচনা করতে চেয়েছি উপাচার্য নিয়োগ নিয়ে, বারবার বলেছি কিন্তু শোনা হয়নি। আমাদের দিক থেকে কোন স্বৈরতান্ত্রিক মানসিকতা নেই। অন্তর্বর্তীকালীন উপাচার্যর ক্ষেত্রে আমরা আলোচনা চেয়েছিলাম, আলোচনা করা হয়নি। আচার্য বিল ফেলে রাখা হয়েছে। সার্চ কমিটি, সেটাও ফেলে রাখা হয়েছে।' এর আগে আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ এবং ৩ জন উপাচার্যের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন। তখন থেকেই এই সংঘাত সপ্তমে পৌঁছেছে। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতেই মান্যতা দেয় হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন বাংলাজুড়ে তোলপাড় চলছে, তখন এদিন উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে, স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। আচার্য নাকি রাজ্য সরকার, কে সবচেয়ে দক্ষ, আমরা তা নিয়ে ভাবিত নই। কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে কেন, উভয়ে মিলে সমস্যার সমাধান করতে পারলেন না? সমস্ত যোগ্য প্রার্থীদের আবেদনের ভিত্তিতে, যোগ্যতমকে বেছে নেওয়া হোক। 
সুপ্রিম কোর্ট এদিন জানতে চায়, আচার্যকে কি এই মামলায় পক্ষ করা হয়েছে?রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান,আচার্য এই মামলায় পক্ষ নন। তবে সেটা করার জন্য যা পদক্ষেপ নেওয়ার, আমরা করব। এরপরই সুপ্রিম কোর্ট,সবপক্ষ নোটিস দেওয়ার কথা বলে, ২ সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে।



আরও পড়ুন:অবৈধ নির্মাণের অভিযোগে বাড়ির একাংশ ভাঙাকে কেন্দ্র করে কলকাতাতেই প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

 

সেরা শিরোনাম

Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget