এক্সপ্লোর

Supreme Court: সন্দেশখালির সঙ্গে মণিপুরের তুলনা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডকে ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

বিজেন্দ্র সিংহ, প্রবীর চক্রবর্তী, রঞ্জিত হালদার, নয়াদিল্লি: সন্দেশখালিকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সেই আবহেই মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা চলে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা করেছিলেন এক আইনজীবী (Sandeshkhali Case)। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। তাদেরও ক্ষমতা আছে CBI তদন্ত বা SIT গঠনের নির্দেশ দেওয়ার। শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করেছেন মামলাকারী আইনজীবী। (Supreme Court)

সন্দেশখালিকাণ্ডকে ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পেশায় আইনজীবী অলোক শ্রীবাস্তব। মণিপুরের হিংসা মামলায় যেমন তিন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট, সন্দেশখালির ক্ষেত্রেও ঠিক সেভাবে কমিটি গঠনের পাশাপাশি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত বা SIT গঠন করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন তিনি।

এর পাশাপাশি, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়ে মামলা করেছিলেন। কিন্তু সোমবার বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চ কোনও আর্জিই শুনল না। বরং মামলাকারীর উদ্দেশে বিচারপতি নাগারত্ন বলেন, "সুপ্রিম কোর্টে শুনানির কোনও প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে। আপনি সেখানে আর্জি জানান।"

আরও পড়ুন: Aadhar Deactivation Allegations: রাতারাতি নিষ্ক্রিয় বহু আধার কার্ড, মাথায় হাত সাধারণের, তরজা রাজনীতিতে

অন্য দিকে মামলাকারী অলোক বলেন, "মণিপুর মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে।" এর জবাবে বিচারপতি বলেন, "এই মামলার (সন্দেশখালি) সঙ্গে মণিপুরের তুলনা করবেন না।" সুপ্রিম কোর্টের এই বক্তব্যের পরই ময়দানে নেমে পড়ে তৃণমূল। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে লেখেন, 'সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সন্দেশখালির সঙ্গে মণিপুরের তুলনা চলে না। তদন্ত চেয়ে করা আবেদন, প্রত্য়াহার করতে বাধ্য় হয়েছেন আইনজীবীরা। বিজেপির প্রচারযন্ত্র আজ (সোমবার) একটু বিগড়ে গিয়েছে'।

এর পর, মামলাকারী আইনজীবী আরও বলেন, হাইকোর্টে মামলা হওয়ার পর মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি।মামলাকারী ফের আর্জি জানান, মণিপুরের মতো যেন সুপ্রিমকোর্ট এই তদন্ত পর্যবেক্ষণ করে। তখন বিচারপতি বলেন, "আমরা আগেও বলেছি, মণিপুরের সঙ্গে তুলনা করবেন না। কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে, তাদেরও ক্ষমতা আছে CBI তদন্ত বা SIT গঠনের নির্দেশ দেওয়ার। সেখানে কি হস্তক্ষেপ করা উচিত?" রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, "আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতারও করা হয়েছে।"

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সন্দেশখালি নিয়ে আদদালত বলে দিয়েছে যে, এই ঘটনার সঙ্গে মণিপুরের কোনও তুলনা চলে না। আর তার পরই সন্দেশখালি নিয়ে অমুক-তমুক দাবি করা বিরোধীদের আইনজীবীরা পিটিশন তুলে নিচ্ছেন বলে খবর। এটাই তো স্বাভাবিক! রায় থেকে শিক্ষা নেওয়া উচিত। কুৎসা বন্ধ হোক।"

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget