এক্সপ্লোর

Mamata Banerjee: সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার

Supreme Court: কলেজিয়াম ব্যবস্থায় সরকারের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত বলে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও তুহিন অধিকারী, কলকাতা: বিচারপতি নিয়োগ ব্যবস্থায় নাক গলাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এই অভিযোগই এবার মোদি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র। কলেজিয়াম ব্যবস্থায় সরকারের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত বলে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কী বলেছেন মমতা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথায় হস্তক্ষেপ করছে কেন্দ্র। আমরা চাই বিচারব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধ হোক। বিচার সবার জন্য সমান হোক।'

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনা ঘটেছে। এজলাসের বাইরে বিক্ষোভ হয়েছে। আঁচ পড়েছে রাজনীতিতেও। এই ঘটনায় বিরোধীরা যখন লাগাতার তৃণমূলকে আক্রমণ করছে। তখনই বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগে, মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিতর্ক কোথায়?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ৪ প্রবীণ বিচারপতিকে নিয়ে তৈরি হয় কলেজিয়াম। সুপ্রিম কোর্ট এবং অন্যান্য উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামই যাবতীয় সিদ্ধান্ত নেয়। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাতে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ উঠেছে। এই নিয়ে টানাপোড়েনের আবহেই সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। চিঠিতে বলা হয়, কলেজিয়াম ব্যবস্থায় সরকারের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত। এই ঘটনার প্রসঙ্গ তুলেই কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এর পিছনে কোনও মতলব তো অবশ্যই আছে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি তার প্রতিনিধি রাখে সেক্ষেত্রে রাজ্য সরকারও হয়তো প্রতিনিধি রাখার সুযোগ পাবে। কিন্তু হাইকোর্টের তরফে যদি কোনও নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টে পাঠানো হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটা পাঠিয়ে দেবে কেন্দ্রের কাছে। ফলে এটা সরাসরি বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ যেটা আমরা কোনভাবেই চাই না।'

সুপ্রিম কোর্টে মোদি সরকারের জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন গড়ার প্রক্রিয়া ধাক্কা খাওয়ার পরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও প্রশ্ন তুলেছিলেন যে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের পাস করানো আইনকে অসাংবিধানিক বলেছে দেশের সর্বোচ্চ আদালত। এই নজির বিশ্বে আর নেই।

বামেদের অভিযোগ:
এই ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'আমরা নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই। বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের আমরা তীব্র বিরোধী। আর এই প্রশ্নে বিজেপির সঙ্গে TMC র কোনো পার্থক্য নেই। ওরাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই রাজ্যেও একই কাজ হয়।'

কলেজিয়াম ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর আপত্তিকে গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট। কলেজিয়াম ব্যবস্থারও কোনও পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন: বাবা-মায়ের মৃত্যুর বিচার চেয়ে দীর্ঘদিনের লড়াই দীপঙ্করের, নিয়েছেন আইনের পাঠও

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget