এক্সপ্লোর

Suvendu Adhikari : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'

Suvendu Adhikari Suspended : 'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল', এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা

কলকাতা :   বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও।  

রাজ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করার হয়েছে, আর সরকার তার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাবটি পাঠ করতে চান। তাঁকে সেই অনুমতি দেওয়া হয় । মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চান। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগান। বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলেও অভিযোগ। শুভেন্দু নিজেই বলেন, 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি'।  বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তারপরই অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। তারপর বিধানসভার বাইরেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন বিরোধী দলনেতা। 

বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতা নিশানা করেন রাজ্য সরকারকে। কটাক্ষ করেন আনসারুল বাংলার সরকার  বলে। অভিযোগ করেন, সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল। এ রাজ্যে সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হুমকির মুখে পড়তে হয়েছে সরস্বতী পুজো করতে চেয়ে। তারপর কোর্টের অর্ডার নিয়ে পুলিশ বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয়েছে। সশস্ত্র পুলিশ, আইপিএস-দের নজরদারিতে বিদ্যার দেবীর পুজো করতে হয়েছে।  তিনি জানান, সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু স্পিকার এই নিয়ে কোনও আলোচনা চাননি। 

শুভেন্দু বলেন, 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে'। তাঁর অভিযোগ, বিধানসভায় সোমবার ছিলেন না বিধায়ক বিশ্বনাথ কারক। অথচ তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী নিয়ে ওয়েলে নেমে প্রতিবাদ জানালেও অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেননি। তা সত্ত্বেও তাঁকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে চারবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হন। শুভেন্দুর হুঁশিয়ারি, 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি'। 

শুভেন্দু জানিয়েছেন, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন তিনি।  

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget