এক্সপ্লোর

Suvendu Adhikari: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Suvendu Attack Mamata: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা করে কী বললেন শুভেন্দু ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ হয়েছে।
  • শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিনা প্ররোচনায় পুলিশ শ্রমিকদের উপর চড়াও হয়।
  • পুজোর আগে ডুয়ার্সের তিনটি চা বাগান বন্ধ, বেতন না দিয়ে মালিকদের পলায়ন।
  • মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পরই চা বাগান বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা।

জলপাইগুড়ি: বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'মেটেলির কিলকোট চা বাগানের শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিনা প্ররোচনায় মমতা পুলিশের বাহিনী শ্রমিকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেন। চা শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনাটুকুও পান না। এই সরকারকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলতেই হবে। তবেই এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে রাজ্যবাসী', এক হ্যান্ডলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার।

আরও পড়ুন, বন্ধ মহম্মদ আলি পার্কের মণ্ডপ, পাশে দাঁড়াল সন্তোষ মিত্র স্কোয়্যার, পঞ্চমীর রাতে তোলপাড়

প্রসঙ্গত, পুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের ৩টি চা বাগান। অভিযোগ, ৩ মাসের বেতন না মিটিয়েই রাতের অন্ধকারে চা বাগানে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে মালিকপক্ষ। এনিয়ে রাজ্য সরকারের দিকে দায় ঠেলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন।পুজোর মুখে দুঃসংবাদ। এক দিনে জলপাইগুড়ির তিন তিনটে চা বাগানে পড়ে তালা! উৎসবের মরশুমে কাজ হারিয়ে, কার্যত পথে বসতে হল কয়েক হাজার চা-শ্রমিককে। অভিযোগ, ৩ মাসের বকেয়া বেতন না মিটিয়েই বাগান বন্ধ করেছে মালিকপক্ষ। এর প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতি মাসের শুরুতে বিক্ষোভ দেখিয়েছিলেন চা শ্রমিকরা। চা বাগানের বন্ধ গেটের সামনেও চলে প্রতিবাদ-বিক্ষোভ। রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিক সুরেশ সরকার বলেন, পেমেন্ট দেয়নি, আজ দেব-কাল দেব করছিল। ম্যানেজার বলেছিল একটা দিন সময় দাও। রাত্রিবেলা ওরা বাগান আটকে চলে গেছে। বকেয়া আগের ৩ মাসের আছে।' 

 এদিকে সেসময় সবে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। সফরে জলপাইগুড়ির সরকারি প্রদান অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের ৮টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন তিনি। আর এর পরের দিনই, বন্ধ করা হয়েছিল ডুয়ার্সের চামুর্চি ও বানারহাটের রেড ব্যাঙ্ক এবং সুরেন্দ্রনগর চা বাগান।
 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget