এক্সপ্লোর

Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত, যাদবপুরের কর্তৃপক্ষকে চিঠি লালবাজারের

Lalbazar Letter to JU: বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশে দিনকয়েক আগেই বিতর্ক তৈরি হয়। আর এবার যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরি করার সিদ্ধান্ত

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত। ক্যাম্পাসের কোন জায়গায় করা যায় আউটপোস্ট, সেই জায়গা চিহ্নিত করতে চিঠি দিল লালবাজার।

পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত: ১০ বছর আগে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়েই পুলিশ ঢোকা নিয়ে শুরু হয়েছিল বেনজির আন্দোলন। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে, শেষপর্যন্ত ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সামনে মাথা নতি শিকার করতে হয়েছিল রাজ্য সরকারকে। পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশে দিনকয়েক আগেই বিতর্ক তৈরি হয়। আর এবার যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিল লালবাজার। এই মর্মে যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায়, সেই জায়গা চিহ্নিত করতে বলেছে কলকাতা পুলিশ। এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আউটপোস্টে ২৪ ঘণ্টাই পুলিশ থাকবে।

১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে চলে বেনজির বিক্ষোভ। ভেঙে দেওয়া হয় ব্রাত্য বসুর গাড়ির কাচ। শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটের ওপরে উঠে বসে পড়েন এক ছাত্র। প্রাণপণে চলন্ত গাড়ি আটকানোর চেষ্টা করেন আরও এক ছাত্র। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়।লগুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।বযা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি। আর এরই মধ্যে, সোমবার সাদা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। ঢুকে যায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরে। যা নিয়ে তীব্র আপত্তি জানান পড়ুয়াদের একাংশ। আর এর ২ দিন পর, এবার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুলিশ আউটপোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিল লালবাজার।

গত মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পরও পুরোপুরি কাটল না জট। পড়ুয়াদের তরফে তাঁদের দাবিদাওয়ার স্মারকলিপি পেশ করা হয়। তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কোনও চূড়ান্ত বার্তা পাননি আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে ফের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা।                                                                 

আরও পড়ুন: Kalyani Expressway Trolley: 'ট্রলি ব্যাগে পুরে পোশাক পাল্টে কাপড়ও বিক্রি' কীভাবে মর্মান্তিক পরিণতি মুক্তারামবাবু স্ট্রিটের ব্যবসায়ীর?

সেরা শিরোনাম

Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget