এক্সপ্লোর

Suvendu Adhikari: 'যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে' BJP কর্মীর রহস্যমৃত্যুতে TMC-কে নিশানা শুভেন্দুর

East Midnapore News:

কলকাতা: লোকসভা ভোটের দ্বিতীয় দফার রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং-এর ভোটের সকালেই পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার ভাইপোর রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তৃণমূলকে নিশানা: এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, "আরও একটি ভয়ঙ্কর অপরাধ। ভোটের ময়দানে তৃণমূল যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে। বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত দাবি করছি। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। তদন্তের দায়িত্ব দিতে হবে  CBI-কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে।''

 

বিজেপি সমর্থককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশনও। মৃত্যু হয়েছে, বাকচার গোড়ামহল গ্রামের বাসিন্দা দীনবন্ধু মিদ্য়ার। দীনবন্ধুর জেঠু গৌতম মিদ্যা ২৩৪ নম্বর বুথের সহ সভাপতি। এই বুথেরই সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গতবছর পঞ্চায়েত ভোটের আগে, ১ মে, বাকচার এই গোড়ামহল গ্রামেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগ ওঠে। মৃত দীনবন্ধু মিদ্য়ার পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এদিন, বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে দাবি করে,  খুন করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে দীনবন্ধু মিদ্য়ার। আদালত মামলা দায়ের করার অনুমতিও দেয়। তবে মৃতদেহ কেন্দ্রের অধীনে কোনও হাসপাতালে ময়নাতদন্তের ক্ষেত্রে আবেদনে আপত্তি জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এখনই এটা বলতে গেলে লিখতে হবে, রাজ্যের পরিকাঠামো ভেঙে পড়েছে। সেটা কি বাস্তব? আপাতত পুলিশ তার মতো ময়নাতদন্ত করে ভিডিওগ্রাফি করতে হবে। আগামী দু'দিন মৃতের পরিবার দেহ সংরক্ষণ করে রাখতে পারবে। সোমবার এই মামলার শুনানি করবে আদালত। কোনও বিধিভঙ্গ হয়েছে কি না সেদিন কোর্ট বিবেচনা করে পরবর্তী নির্দেশ দেবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update: অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার, রোবট এনে তল্লাশি শুরু সন্দেশখালিতে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget