এক্সপ্লোর

Suvendu On Mamata Mahakumbh 2025: মমতার 'মৃত্যুকুম্ভ' কটাক্ষ, মুখ খুললেন এবার শুভেন্দু, মন্তব্য প্রত্যাহারের দাবি..

Suvendu Attacks Mamata Mahakumbh 2025: মমতার 'মৃত্যুকুম্ভ' কটাক্ষ ঘিরে এবার রাজ্যপালকে নালিশ, কী প্রতিক্রিয়া শুভন্দুর ?

কলকাতা: মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে।' এরপরেই মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। মমতার 'মৃত্যুকুম্ভ' কটাক্ষ ঘিরে এবার রাজ্যপালকে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিরোধী দলনেতা বলেন, 'মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন মুখ্যমন্ত্রী! এটা রেকর্ডে থাকবে। মৃত্যুকুম্ভ-মন্তব্য করার পরও মুখ্যমন্ত্রীর কোনও অনুশোচনা নেই। রাজ্যপাল ওই অংশ বাদ দেওয়ার জন্য স্পিকারকে বলুন। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করা উচিত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ চলবে। আমাকে নতুন হিন্দু নেতা বলছেন মুখ্যমন্ত্রী।আমি হিন্দু নেতা নই, শঙ্করাচার্যরা ধর্মীয় নেতা', বলেন শুভেন্দু। 

মহাকুম্ভে বিপর্যয় এবং পুণ্য়ার্থীদের মৃত্য়ু নিয়ে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় রাজনীতিতে তোলপাড় ফেলেছে! যা নিয়ে একযোগে আক্রমণে নেমেছেন যোগী আদিত্য়নাথ থেকে শিবরাজ সিং চৌহানের মতো নেতারা। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে, কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্য়মন্ত্রী বলেছিলেন,'আমি মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। কিন্তু পরিকল্পনা না করে, এত হাইপ তুলে, এত লোকের মৃত্য়ু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার-হাজার। আটবার আগুন লেগেছে। মৃতদেহের ওপর দিয়ে যাঁরা এই হাইপ তুলছেন, আর টাকা কামানোর জন্য় ধর্মকে বিক্রি করছেন, তাঁদের আমি মন থেকে মেনে নিতে পারি না।' 

 ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলনেত্রীকে পাল্টা জবাব দিলেন যোগী আদিত্যনাথ।  ANI সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ বলেন, সনাতনের আয়োজনকে ওদের ফালতু মনে হয়। আর এদের এক সহযোগী এর চেয়ে আরও ২ পা এগিয়ে বলেন যে মহামকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। এটা কী!  এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি ও তৃণমূলের নেতারা সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন নিয়ে করছেন। আস্থাকে সম্মান দিয়ে আয়োজন এগিয়ে নিয়ে যাওয়া কি অপরাধ? যদি সেটা অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের সরকার সেই অপরাধ করছে এবং ভবিষ্যতেও করবে।'

আরও পড়ুন, 'প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে..' ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

এদিন শুভেন্দু আরও বলেন, 'বিজেপির কেউ মুসলিমদের ভোটে জেতেনি। রাজ্যপালের ভাষণে সরকারের কাজের প্রতিফলন থাকে। এবার বিরোধী দলনেতাকে বাইরে রেখে জবাবি বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী। ট্রেড মিলে তৈরি রাজ্য বাজেট, কেন সরাসরি সম্প্রচার করা হল না? এই বাংলায় পাড়ায় পাড়ায় রোহিঙ্গা।রাজ্যজুড়ে রোহিঙ্গায় ছেয়ে গেছে, আক্রমণ শুভেন্দুর । 'কেন রাজ্য থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে না? আমার বিরুদ্ধে যত খুশি স্বাধিকার ভঙ্গের নোটিস আনুন', হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget