এক্সপ্লোর

Mamata Banerjee: 'প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে..' ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata On Employment: কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: নিউটাউনে বেসরকারির হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে।  স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প আছে।'

তৃতীয়বার সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন এবারে রাজ্যের লক্ষ্য 'শিল্প।' কিন্তু একুশ পেরিয়ে সামনে এখন ২৬ এর নির্বাচন। নির্বাচনে কার পাল্লা ভারী ? চাকরি চাই ?  নাকি লক্ষ্মীর ভাণ্ডার ? এপ্রশ্ন নিয়ে বহু বিতর্কসভা হয়েছে। কিন্তু যেখানে যোগ্যতার মাপকাঠি দেখানোর ঝুটঝামেলা নেই, অথচ অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। এমন অভিনব স্ট্যাটেজিই কি জয়ের পথ দেখিয়েছে ? তার প্রতিফলন অন্য রাজ্যে দেখা গিয়েছে।  চলতি বছরে বিজিবিএস ২০২৫-এ   কর্মসংস্থানের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এসে ফের বড় বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  'বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব। প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হবে। অশোকনগরে ওএনজিসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। অশোকনগরে দ্রুত ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। বাংলার ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। শিল্পের জন্য নিরাপদ জায়গা বাংলা।'অতীতের হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে, শিল্পপতীদের বলে যাওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে ? বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই সব প্রশ্নেরই কি জবাব এল এবার ?

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,' কয়লা উত্তোলন শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে।বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্প: কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে।  ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে, বর্তমানে ২,৮০০ আইটি সংস্থা কাজ করছে।'

আরও পড়ুন, পাশের সিটের বান্ধবী পরীক্ষা দিচ্ছে না, অবাক সহপাঠী, মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ কবর থেকে উদ্ধার করল পুলিশ !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget