এক্সপ্লোর

Suvendu Adhikari : 'একলাফে পুজো অনুদান বাড়ল ২৫ হাজার টাকা , ঘুষ দিয়ে লাভ নেই..' ! খোঁচা শুভেন্দুর

Suvendu On Mamata Puja Donation: পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: চলতি বছরে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই, জোর কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। 'একলাফে পুজো অনুদান বাড়ল ২৫ হাজার টাকা , ঘুষ দিয়ে লাভ নেই' , খোঁচা শুভেন্দুর।

আরও পড়ুন, ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে সর্ব ধর্ম সমণ্বয়ের বার্তা মমতার

এদিন শুভেন্দু একাধিক ইস্যুতে কথা বলেন। তীব্র আক্রমণ শানান মমতাকে। তিনি বলেন, নবান্ন অভিযানের দিন পালান কেন ? নবান্ন অভিযানের বীরভূমে পালিয়েছিলেন। আমি বলেদিলাম, ৯ অগাস্ট বাড়ি থেকে বের হবে না। নয় পালাবে । প্রত্যেকবারে পালায়।.. আপনি রাতে জেগে থাকুন। আর দিনের বেলা ঘুমোন। কোনও অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, ছাব্বিশের মমতার বিসর্জন।'

অপরদিকে, শুভেন্দুর মুখে 'বিসর্জন' শব্দটি শুনতেই, দুর্গাপুজোর বিসর্জনের ইস্যুতে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। মূলত এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, '৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন।' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তিনি বলেন, উনি কে ? উনি একবছর দুর্গাপুজার বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা-শাস্ত্র মতে হবে। ক্লাব বসে ঠিক করবে।  যদি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি টানানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা-মার সঙ্গে, অন্যায় করা হবে। যে ক্লাব মমতার দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, তাঁরা আমাকে জানাবেন, তাঁদের পাশে বিরোধী দলনেতা আছে।'

প্রসঙ্গত, চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৮৫ হাজার থেকে বেড়ে হল পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। বিদ্যুৎ বিলে পুজো কমিটি গুলিকে ৮০ শতাংশ ছাড় ও পুজো কমিটি গুলি ফায়ার লাইসেন্স ফিও মকুবের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বৈঠকে সর্ব ধর্ম সমণ্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন 'বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব। দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়, অনেকে বলে দুর্গাপুজো-সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এটা উৎসব, অনেকে কাজ পায়। ৪৫ হাজারটি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। ৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে। মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে', নির্দেশ মুখ্যমন্ত্রীর।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
EC On Mamamta: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..

ভিডিও

ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Food Safety Department: হাতিবাগানের 'সেন মহাশয়'-এ পুরসভার আধিকারিকরদের অভিযান
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget