এক্সপ্লোর

Suvendu Adhikary: 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন', প্রতিবাদ মিছিলের পর মমতাকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Attack Mamata: IPAC-র অফিসে ইডির অধিকারিদের কাজে দখলদারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই ইস্যুতেও কাজের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা।

কলকাতা: আইপ্যাককাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। পথে শুভেন্দুর সঙ্গে পা মিলিয়েছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলের পরই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন। SIR-এ এখন ব্রেক ফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোট লড়বে না। বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী সরকার গঠন করা হবে। আমরা ক্ষমতায় এলে চোরেদের জেলে পাঠাব। ওপারে ইউনূস, এপারে মমতা।'

IPAC-র অফিসে ইডির অধিকারিদের কাজে দখলদারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই কাজের প্রতিবাদ করে শুভেন্দু আরও বলেন, 'ED তল্লাশিতে বাধা, মুখ্যমন্ত্রী, ডিজিপি-কে জেলে দেখতে চাই। তল্লাশিতে বাধা, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ED। গতবার নন্দীগ্রামে হেরেছেন, এবার ভবানীপুরে হারবেন মুখ্যমন্ত্রী।'

এদিকে, এই ঘটনার মাঝেই শনিবার সন্ধেয় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারীচন্দ্রকোণা রোডের কাছে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা। কনভয় সেখানে পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। লাঠি, বাঁশ দিয়ে কনভয়ের গাড়ির উপরও মারা হয় বলে অভিযোগ। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতার কথায়, '১০-১২ জন, সামনে ৮-১০ জন পুলিশ কাঠের বাটাম, মোটা বাঁশ, আমার সামনের গাড়িটা আর পরেরটা দু'টো কালো স্করপিওর ওপর দমাদম দমাদম, আমি যেদিকে কাচের দিকে বসছি, সেদিকে দমাদম দমাদম পিটছে। লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে গাড়ির ওপর ছড়িয়ে দেশলাই মারবে।'

অন্য়দিকে, বিজেপির অবরোধ ঘিরে ব্যারাকপুরে তুলকালামশুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। ব্যারাকপুর-জাফরপুর মোড় অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।

আইপ্যাকের অফিসে ইডির হানার পর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ীসহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget