এক্সপ্লোর

Panchayat Election:'তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন', ট্যুইটে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari: 'সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা', ট্য়ুইটারে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লিখলেন, 'এই প্রথম একতরফাভাবে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা: 'সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা', ট্য়ুইটারে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লিখলেন, 'এই প্রথম একতরফাভাবে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন, উদ্দেশ্য স্পষ্ট। পঞ্চায়েত ভোটে কারও প্রাণ গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী এবং কমিশনার।'

কড়া শমীক ভট্টাচার্যও...
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতারা, সকলেই এদিন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সরব। অমিত মালব্য যেমন আক্রমণ শানিয়েছেন, '৫দিনে ৭৪ হাজার মনোনয়ন! শুরু হয়ে গেল রিগিং। বিরোধীদের মনোনয়নের পেশ না করার জন্য চেষ্টা। কেন ভোট দেখাতে চাইছেন, ফল ঘোষণা করলেই তো হয়!' রাজ্য় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের আবার বক্তব্য, '৩ হাজার পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কাগজের ব্যালটবাক্স রক্ষা করতে পারছে না, আর তারা এত বড় নির্বাচন একদফায় করে দেবে? নির্লজ্জতা, দখলদারির একটা সীমা থাকে।' এই পুলিশকে দিয়ে কোনও নির্বাচন সম্ভব নয়। তাঁর আক্রমণ, 'মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই নির্বাচন করে নেওয়া হয়েছে।' তাঁরও মত, এই পুলিশ দিয়ে যখন সম্ভব নয়, তখন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। একসুরে ঝাঁঝালো আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দি অধিকারীও। 

ঘোষণা...
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশ। ঠিক ১ মাসের মাথাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবং এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কাল থেকে মনোনয়ন শুরু, শেষদিন ১৫ জুন। আগামী ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ত্রিস্তর নয়, দার্জিলিং, কালিম্পঙে দ্বিস্তরীয় ভোট। অনলাইনে পেশ করা যাবে পঞ্চায়েতের মনোনয়ন?  সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল কমিশন। জানানো হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ পরিস্থিতি তৈরি হলে ভাবব, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনারের। আজ থেকেই লাগু আদর্শ আচরণবিধি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ মে, রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। তবে সে বারের ভোট ঘিরে বিস্তর অশান্তির কথা শোনা যায়। এ বারের নির্বাচনে জেলা পরিষদের ৯২৮টি আসনে কবে ভোট হবে। ৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনে ভোট নেওয়ার কথা। ৩ ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট হবে।

আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget