এক্সপ্লোর

Durga Puja 2021: চতুর্থীতে বেলেঘাটার পুজোয় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে স্মরণ শুভেন্দুর

সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: চতুর্থীতেই পুজোর মুডে বাংলা, মণ্ডপমুখী কলকাতা। উত্তর থেকে দক্ষিণ-আলোয় সাজল গোটা শহর। যানজট এড়াতে পথে নামল পুলিশ। একদিনে পরপর ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কাঁকুড়গাছিতে  নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার যে বেলেঘাটায় যে পুজোর সঙ্গে জড়িত ছিলেন, সেখানেও এদিন যান শুভেন্দু। 

করোনা আবহে দ্বিতীয় দুর্গোত্সব। চতুর্থীতেই জমজমাট তিলোত্তমা। পুরোপুরি পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম - আলোর মালায় সেজেছে গোটা শহর। শহরের সব রাস্তাই যেন শেষ হচ্ছে নামী পুজোর মণ্ডপে। চতুর্থীতেও চোখ রাঙাতে ছাড়েনি প্রকৃতি৷ সকাল থেকেই ছিল মেঘ-রোদের লুকোচুরি৷ মাঝে মাঝে নেমেছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীতে ভারী বৃষ্টি হতে পারে। তা চলতে পারে নবমী-দশমীতেও। কিন্তু তাতে কী! চতুর্থীতেই মণ্ডপে মণ্ডপে ভিড়। যানজটে নাকাল হলেও, করোনা বিধির জন্য প্রতিমার কাছে পৌঁছতে না পারলেও ভিড়োমিটার ঊর্ধ্বমুখী।

এরইমধ্যে কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার যে পুজোর সঙ্গে জড়িত ছিলেন, সেখানে যান শুভেন্দু অধিকারী। কু অ্যাপের মাধ্যমে এ কথা জানিয়েছেন শুভেন্দু। 

২ মে, ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারকে খুনের অভিযোগ ওঠে।পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।

গত ১৮ অগাষ্ট ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায়, খুন-ধর্ষণ বা অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে, সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।   অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে, রাজ্য পুলিশের ৩ কর্তাকে নিয়ে সিট গঠনের নির্দেশ দেয় পাঁচ বিচারপতির বেঞ্চ। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ১৩ জুলাই হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। বিচারপর্ব যেন বাংলার বাইরে হয়। অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে এসআইটি গঠন করে তদন্তের সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি। সেই মামলায়  হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে নির্দেশ দেয় আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। বলা হয়, ৬  সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া ৩ আইপিএস অফিসার, সৌমেন মিত্র, সুমনবালা সাহু ও রণবীর কুমারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশে এই সিট অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই অভিজিৎ সরকারের খুনের অভিযোগেরও তদন্ত করছে।ঘটনার তদন্তে  ১২ জনের বিরুদ্ধে জারি হয়েছে ওয়ারেন্ট। 

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget