এক্সপ্লোর

Suvendu Adhikari:'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করুন' স্লোগান বদলের ডাক শুভেন্দুর

West Bengal News: লোকসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপিতে ক্ষোভের আবহ। এই পরিস্থিতিতে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়।

কলকাতা: এবার কি মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বদলের ডাক শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari)? সংগঠন থেকে সংখ্যা লঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই এই মন্তব্য করতে শোনা গেল। 

স্লোগান বদলের ডাক শুভেন্দু অধিকারীর: লোকসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপিতে ক্ষোভের আবহ। এই পরিস্থিতিতে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য বিজেপির এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। লোকসভা ভোটে প্রার্থীরা ছাড়াও বৈঠকে ছিলেন  বিজেপির জেলা সভাপতিরা থাকবেন। এদিন ওই বৈঠকে স্লোগান বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তার সঙ্গে বেঁধে দিলেন নতুন স্লোগানও। এদিন তিনি বলেন, "যো হামারি সাথ, যো হামারি সাথ, যো হামারি সাথ, হাম উনকা সাথ'। 'সবকা সাথ, সবকা বিকাশ' বন্ধ কর। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।  এই যে আমার হাতে ভোটের কালির দাগ দেখছেন ২৬ সালের ভোটে ওরা আমাকেও ভোট দিতে দেবে না। কারণ, আমি হিন্দু। বাড়ির সামনে ৫০ জন জেহাদি বসে থাকবে। পুলিশওকিছু করবে না। তাই যা করার আমাদের এখন থেকেই করতে হবে। ভয়ঙ্কর অবস্থা। আগে বিরোধী হলে আটকানো হত। এখন হিন্দু বলে আটকানো হচ্ছে। বাংলাকে ইসলামাবাদে পরিণত করার চেষ্টা হচ্ছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হলে উপদ্রুত আইন কার্যকর করে বাংলায় ভোটের ব্যবস্থা করতে হবে।''

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদির একের পর এক স্লোগান জনপ্রিয় হয়েছে। তার মধ্যেই অন্যতম হল, সবকা সাথ, সবকা বিকাশ। হিন্দুত্ববাদী দলের তকমা ঘোচানোর চেষ্টা করে, সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে বেদবাক্য হিসেবে মেনে চলেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে বাংলার খারাপ ফলের পর, বুধবার রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে, প্রধানমন্ত্রীর সেই বার্তাকেই না মেনে চলার ডাক দিলেন শুভেন্দু অধিকারী।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sovan Chatterjee: তৃণমূলে ফিরতে পারেন শোভন? জল্পনার মধ্য়েই প্রকাশ্য়ে দলের মতানৈক্য়

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget