এক্সপ্লোর

Suvendu Adhikari on Mamata Banerjee: 'পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী, শরিফও এত প্রশংসা করেন না', আক্রমণ শুভেন্দুর, 'বক্তব্য বিকৃত হয়েছে', মন্তব্য স্পিকারের

Suvendu Adhikari on Mamata Banerjee Pakistan Issue Controversy: যদিও মুখ্যমন্ত্রীর বিধানসভার বক্তব্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই মর্মেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা পড়েছে স্বাধিকারভঙ্গের নোটিস।

আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: 'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার সরকারের প্রস্তাব পেশ হল বিধানসভায়। সূত্রের খবর, সেই প্রস্তাবের কোথাও নেই 'অপারেশন সিঁদুর' শব্দ। আর এনিয়েই এদিন তপ্ত হল বিধানসভার অধিবেশন। 'সিঁদুর' নামটা কেন বাদ দেওয়া হল? এর পাশাপাশি ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 

বিধানসভা থেকে বেরিয়ে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী, শরিফও নিজের দেশের এত প্রশংসা করেন না। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গেছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন'। 

যদিও মুখ্যমন্ত্রীর বিধানসভার বক্তব্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই মর্মেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা পড়েছে স্বাধিকারভঙ্গের নোটিস। এদিন এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'পাকিস্তান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। সম্পূর্ণ অসত্য, মুখ্যমন্ত্রী এমন কথা বলেননি। বিধানসভার মর্যাদাহানি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে।'  

অপারেশন সিঁদুর নিয়ে শাসক-বিরোধী সংঘাতে বিধানসভায় তুলকালাম হয় এদিন। পহেলগাঁওকাণ্ড নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, 'জওয়ানদের সম্মান জানাই, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। পাক অধিকৃত কাশ্মীরে ঢোকার সুযোগ থাকলেও, কেন হাতছাড়া? কী করে বিএসএফ, কী করে জঙ্গিদের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্ন তুলতেই হবে। কী ধরনের অপারেশন, কেন দেশের মানুষকে জানানো হল না। বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে বলছে, আসলে কী হয়েছে। আসলে কী হয়েছে, তা তো আমরা নিজেরা দেখিনি। বালাকোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বেশ করেছি, এরকম হলে আবার তুলব। আপনারা ভারত মাতা কি জয় বলেন, কিন্তু বাংলাকে সম্মান দেন না। আপনারা দেশের লজ্জা, বাংলার লজ্জা'।                           

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'সন্ত্রাসবাদের কোনও জাত ধর্ম থাকে না। তারা সন্ত্রাসবাদী, এটাই একমাত্র পরিচয়। পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা সবাই ভারত মাতাকে প্রণাম জানাই। কিন্তু অনেকেই বাংলাকে অবমাননা করেন, এটা করবেন না। বিজেপি দেশের সর্বনাশ করছে, লজ্জা করে না, ছি! আপনারা দেশের লজ্জা, সামান্য সৌজন্য জানেন না'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget