এক্সপ্লোর

Suvendu Adhikari: '৪ পুরসভার নির্বাচন প্রক্রিয়া আসলে প্রহসন’, ফলপ্রকাশের পর প্রতিক্রিয়া শুভেন্দুর

Municipal Election Result: রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হাস্যাস্পদ করে তোলা হয়েছে। রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে ৪ পুরসভার নির্বাচন প্রক্রিয়া আসলে প্রহসন’।

কলকাতা: আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা হয়েছে। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য প্রায় শেষের পথে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হয়েছে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা শুরু হয়, এরপর ইভিএম গণনা হয়। এদিকে বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে ভোট শতাংশে পিছিয়ে গেল বিজেপি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারকেই দুষেছেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হাস্যাস্পদ করে তোলা হয়েছে। রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে ৪ পুরসভার নির্বাচন প্রক্রিয়া আসলে প্রহসন’। নির্বাচনের ফলপ্রকাশের পর এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

রাজ্যের চার পুরসভা আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ির ভোটে ঘাসফুল ঝড়। বিরোধীদের বহু পিছনে ফেলে চারটি পুরসভাতেই ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল। এরইমধ্যে চন্দননগর ও বিধাননগর পুরভোটে বিজেপিকে পিছনে ফেলে  ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল বামফ্রন্ট। শিলিগুড়ি ও আসানসোলে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তাদের থেকে খুব বেশি দূরে নেই বামফ্রন্ট।  এতদিন রাজ্য রাজনীতির বিরোধী রাজনীতির ফোকাস ছিল বিজেপির দিকে। গত বিধানসভা নির্বাচনে বাম বা কংগ্রেস কোনও আসন পায়নি। কিন্তু বিজেপি ৭৭ আসন পেয়েছিল। কিন্তু তারপর থেকে যে ভোট হয়েছে, তাতে বিরোধী পরিসরের  ক্ষেত্রে বিজেপির ক্রমশ পিছু হঠার চিত্র ফুটে উঠছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, বিরোধী রাজনীতির ভরকেন্দ্র কি ফের বামফ্রন্টের দিকে যাচ্ছে।

এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের নিরিখে বিধাননগরে দ্বিতীয় স্থানে রয়েছে বামফ্রন্ট। অথচ বিধানসভা ভোটের ফলে নিরিখে এখানে দ্বিতীয় ছিল বিজেপি। বিধাননগর পুরভোটে এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৭৩.৮২ শতাংশ। সেখানে বিজেপি পেয়েছে ৮.৩৫ শতাংশ ভোট। বামফ্রন্ট পেয়েছে ১০.৬৬ শতাংশ ভোট। অর্থাৎ, প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। কংগ্রেস পেয়েছে ৩.৪৯ শতাংশ ভোট।

আসানসোল পুরসভা অঞ্চলে দুটি বিধানসভা আসন দখলে রয়েছে বিজেপির। কিন্তু পুরভোটে তাদের প্রাপ্ত ভোটের হার ১৫.৯০ শতাংশ। এক্ষেত্রে তারা দ্বিতীয় স্থানে থাকলেও খুব কাছেই রয়েছে বামফ্রন্ট। তাদের প্রাপ্ত ভোট প্রায় ১২ শতাংশ। ২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে কংগ্রেস।

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget