এক্সপ্লোর

Suvendu Adhikari: 'শান্তিপূর্ণভাবে সভা, উস্কানিমূলক মন্তব্য নয়', শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভার অনুমতি

মামলাকারী বিপ্লব মালের উদ্দেশে বিচারপতি আরও বলেন, 'ছুটি থাক বা যাই থাক, স্কুলে রাজনৈতিক কর্মসূচির অনুমোদন চাওয়া ঠিক নয়'। 

পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Raja Sekhar Mantha)। 'শান্তিপূর্ণভাবে সভা করতে হবে, সভা থেকে উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না। সভার পর সভাস্থল পরিষ্কার করতে হবে। বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা উচিত', মন্তব্য বিচারপতির মান্থার। মামলাকারী বিপ্লব মালের উদ্দেশে বিচারপতি আরও বলেন, 'ছুটি থাক বা যাই থাক, স্কুলে রাজনৈতিক কর্মসূচির অনুমোদন চাওয়া ঠিক নয়'। 

পুলিশকে আক্রমণ: এর আগে চন্দ্রকোণার (Chandrakona) ঝাঁকরা স্কুল মাঠে কৃষক সভার অনুমতি বাতিল হয়। আর তাতেই পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, তৃণমূল (TMC) নেতৃত্ব এবং মমতার পুলিশ বিজেপিকে ভয় পাচ্ছে। এটা আমি উপভোগ করছি। শুভেন্দু ট্যুইটে লেখেন, স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের অনুমতি মেলার পরেই সভার আয়োজন করা হয়েছিল। হঠাৎ স্কুল কর্তৃপক্ষের মনে হল, প্রধান শিক্ষক অনুমতি দেওয়ার উপযুক্ত ব্যক্তি নন। যে পুলিশ সাধারণ মানুষের অভিযোগের সুরাহায় অযোগ্য, তারাও হঠাৎ সক্রিয় হয়ে অনুমতি প্রত্যাহার করল! এটাই হল বিজেপি ফোবিয়া। শুভেন্দু ট্যুইটে জানিয়েছেন, এরপরও দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি চন্দ্রকোণায় যাবেন এবং কৃষকদের সঙ্গে কথা বলবেন। 

 

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু: পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিরোধী দলনেতার আবেদন, তিনি সুুপ্রিম কোর্টে গিয়েছেন। ৫ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ আদালত বন্ধ। তাই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিক, যেন আগামী ৭ দিন নির্বাচনের দিন ঘোষণা না করা হয়। এর আগে পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে একাধিক দাবি নিয়ে, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন বিরোধী দলনেতা। 

 

সেরা শিরোনাম

US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget