এক্সপ্লোর

Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার 'তালিকা' শুভেন্দুর, কার কার নাম?

Recruitment Corruption:তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইট শুভেন্দুর।

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইট শুভেন্দুর।

কাদের নাম:
বিরোধী দলনেতার তালিকায় নাম বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের
নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান কারামন্ত্রী অখিল গিরির
নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের 

পাল্টা দাবি:
'যে তালিকা দেখানো হয়েছে, তাতে আমার সই নেই', প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি আরও বলেন, 'জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার সুযোগ থাকলে, আগামী দিনে আবার সুপারিশ করব। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।' বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের দাবি, 'কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা।' 

প্রতিক্রিয়া অপরূপা পোদ্দারেরও:
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া বলেন, 'শুভেন্দুর ভাই দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের প্রস্তাবে না করায় ট্যুইট হতে পারে।'

পাল্টা কুণালের তোপ:
'কী করে গ্রেফতার না হয়ে বাইরে ঘুরতে পারেন শুভেন্দু? নারদকাণ্ডে এফআইআর হয়েছে শুভেন্দুর নামে। এখন সিবিআই একদিকে অতিসক্রিয়, কিন্তু শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে', নারদ, সারদাকাণ্ডে ওঁকে গ্রেফতার করা উচিত, ট্যুইট কুণাল ঘোষের।

এর আগেও নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। একাধিক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ করেছিলেন তিনি। শুভেন্দু বলেন, 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। ১০০ জন বিধায়ক চাকরিপ্রতি ১৫ থেকে ১৮ লক্ষ টাকা করে তুলেছেন। আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে। অন্তত ১০০জন তৃণমূল বিধায়ক এজেন্ট, কয়েকজন ২০১৬-তে টিকিট পাননি। চাকরিপ্রতি ৮-১০ লক্ষ টাকা পাঠাতে হয়েছে কলকাতায়।' ১০০ জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তিনি তুলেছিলেন। সেই জের টেনেই এদিন তিনি তালিকা প্রকাশ করেন।

পয়লাবৈশাখের দিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই (CBI)। গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget