এক্সপ্লোর

Suvendu Adhikari: 'RG Kar-এর দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও শিক্ষা নেয়নি রাজ্য পুলিশ', মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি শুভেন্দুর

South 24 Paragana News: ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা।

কলকাতা : 'আর জি করের দুর্ভাগ্যজনক ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি রাজ্য পুলিশ। পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই শিশুটিকে প্রাণ দিতে হল।' জয়নগরকাণ্ডে ঠিক এই ভাষাতেই সরব হলেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানালেন শুভেন্দু অধিকারী

ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা-

৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাঁদের দাবি, চতুর্থ শ্রেণির ছাত্রী গতকাল টিউশন থেকে না ফেরায়, সন্ধেয় জয়নগর থানায় অভিযোগ জানাতে যায় পরিবার। অভিযোগ, পুলিশ বিষয়টিতে গুরুত্বই দেয়নি। রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাজমিতে মেলে ৯ বছরের বালিকার দেহ। তখন টনক নড়ে পুলিশের। ক্ষুব্ধ জনতার দাবি, পুলিশ সেই সময় তৎপর হলে প্রাণে বেঁচে যেত নাবালিকা। 

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন স্থানীয়রা। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র‍্যাফকে। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজিত জনতার দিকে বন্দুক তাক করতে দেখা যায় এক পুলিশকর্মীকে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। হামলার মুখে পড়ে পুলিশও ইট ছোড়ে।

এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখলেন, "দেখে মনে হচ্ছে, আরজি করের পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও পশ্চিমবঙ্গ পুলিশ কিছু শেখেনি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৮ বছরের ওই ছাত্রী গতকাল দুপুরে টিউশনের পথে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা কিছু প্রতিবেশীকে নিয়ে ফাঁড়ির কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট করতে গিয়েছিলেন। তাতে দ্রুত সাড়া দেওয়ার পরিবর্তে, কোনও আগ্রহ দেখাননি পুলিশকর্মীরা। নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা নিজেরাই তল্লাশি শুরু করেন। মহিষমারির একটি পুকুরে শিশুর দেহ উদ্ধার হয় ভোরের দিকে। যদি পুলিশ সক্রিয় হত, তাহলে শিশুটিকে বাঁচানো যেত। কিন্তু, শিশুটিকে তার জীবন দিতে হল, কারণ পুলিশ তাদের কর্তব্য পালন করতে ইচ্ছুক ছিল না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget