এক্সপ্লোর

Suvendu Adhikari: 'CPM-কে ভোট দেওয়া মানে TMC-কে ভোট দেওয়া,' শুভেন্দুর নিশানায় বিরোধী বৈঠক

Suvendu Adhikari On Opposition Meeting:লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের মহড়া সম্প্রতি হয়ে গিয়েছে পাটনায়।সেই বৈঠককে সামনে রেখেই কংগ্রেস-সিপিএম-তৃণমূলের আতাঁতের বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা।

কলকাতা: পাটনায় বিরোধীদের বৈঠক নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাহুল গাঁধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসারিতে বসিয়ে আক্রমণ। সিপিএমকে ভোট দেওয়া মানেই পরোক্ষে তৃণমূলকেই ভোট। চুরির তদন্ত বন্ধ করাই তৃণমূলের লক্ষ্য। তোপ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেস।                                  

বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের মহড়া সম্প্রতি হয়ে গিয়েছে পাটনায়। এবার সেই বৈঠককে সামনে রেখেই কংগ্রেস-সিপিএম-তৃণমূলের আতাঁতের বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করতে শুক্রবার, পাটনায় এক ছাতার তলায় এসে বৈঠক করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো বিজেপি বিরোধী দলগুলি। সেইদিনই, বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কিছু বললে ইডি, সিবিআই লাগিয়ে দেয়। চালাকি করে আইনজীবীদের কোর্টে পাঠিয়ে কেস করে সিবিআই, ইডি করে দেয়। পঞ্চায়েতেও সিবিআই।’’                          

রবিবার, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “দিল্লিতে যদি মোদিজি না থাকে তবে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হবে। দিল্লি থেকে সরকার বদল করে পশ্চিমবাংলায় সিবিআই, ইডি, এনআইএ...চুরির তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।’’                             

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ওরা তো নার্ভাস হবেই। ১৪ টা বিরোধী দল একবাক্যে কথা বলল মোদিকে সরাতে চাই। এত একটা বড় অ্যাচিভমেন্ট। এর মধ্যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বড় অবদান আছে। উনি বলেছেন অতীতের কথা সব ভুলে যান। কতগুলো সিটে আমরা ওয়ান ইসটু ওয়ান করতে পারি সেটা দেখুন। সাড়ে ৪০০ সিটে যদি একটা প্রার্থী দেওয়া যায় তাহলে ২৭০ পেয়ে যাবে বিরোধীরা। কোনও অসুবিধা হবে না। বাংলায় আর কদিন পরেই পঞ্চায়েত নির্বাচন! তার আগে, এবার দিল্লিতে মোদি বিরোধী জোটের বৈঠককে হাতিয়ার করে সিপিএম-কংগ্রেস-তৃণমূল আঁতাঁতের অভিযোগ তোলার কৌশল নিল বিজেপি।              

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget