এক্সপ্লোর

Suvendu Adhikari: প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত বাংলার জেলাশাসকরা, মোদি-শাহকে আগামীকাল চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari:আমলা নিয়ে সংঘাতের মধ্যে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বাংলার ডিএমরা অনুপস্থিত ছিলেন। তা নিয়েই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা।

কলকাতা: প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনও জেলাশাসক (District Magistrate)। আগামীকাল প্রধানমন্ত্রী (Prime Minister) ও স্বরাষ্ট্রমন্ত্রীকে (Home Minister) চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাবেন তিনি। 

১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধিতে বদল আনতে চেয়ে মোদি সরকারের পাঠানো প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে দু-বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই প্রেক্ষাপটেই শনিবার দেশের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। যদিও নবান্ন (Nabanna) সূত্রে খবর, এদিন বাংলার কোনও জেলাশাসক নরেন্দ্র মোদির বৈঠকে অংশ নেননি। সরাসরি জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সেখানে বাংলার ডিএম-দের অংশ না নেওয়া, সব মিলিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। এই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কেন অনুপস্থিত ছিলেন ডিএমরা, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

উল্লেখ্য, এবারই প্রথম নয়, সরাসরি জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) বৈঠক ডাকা নিয়ে আগেও সংঘাতে জড়িয়েছে দুই সরকার। ভয়াবহ করোনা পরিস্থিতি (Corona) নিয়ে গতবছর বিশে মে, জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আপত্তিতে পরে, ওই দিনের বৈঠকে কয়েকজন মুখ্যমন্ত্রীকেও অংশ নিতে বলা হয়। যার মধ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। যদিও সেই বৈঠকে তাঁকে বলতেই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন মমতা (CM Mamata Banerjee) । এই ঘটনার আট মাসের মধ্যে প্রধানমন্ত্রী-জেলাশাসকদের (PM-DM Meeting) বৈঠক নিয়ে ফের সংঘাতে জড়াল কেন্দ্র-রাজ্য।

আরও পড়ুন: World Bank Loan to WB : সামাজিক সুরক্ষা প্রকল্পে বিশ্ব ব্যাঙ্ক থেকে প্রায় হাজার কোটি টাকা ঋণ পেল রাজ্য সরকার

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget