এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সিসি টিভি কলকাতা পুলিশের হাতে, অস্ত্র ফেলে দিয়ে গেলে রাজ্যপাল এবং রাজভবন কালিমালিপ্ত হতে পারে', বিস্ফোরক শুভেন্দু

CV Ananda Bose : ঘটনার সূত্রপাত শনিবার। ওইদিন SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

কলকাতা : "যদি কোনও ঝোপে-ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দু'টোই কালিমালিপ্ত হতে পারে।" রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত নিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। গতকালই হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যপাল। আর আজ পাল্টা সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ।

এই ইস্যুতে রাজ্যপালের পদক্ষেপের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, "রাজ্যপাল ঠিকই করেছেন। কারণ, রাজভবনের বাইরে পুরো নিরাপত্তার দায়িত্ব ও সিসি টিভি কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনও ঝোপে-ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলি নিয়েছেন, রাজভবনের মর্যাদা...সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য। ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস এবং তার ভয়ঙ্কর যে পুলিশ…মনোজ ভার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ।  এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসাবে যে যে ব্যবস্থাগুলি নিচ্ছেন, সঠিক। এফআইআর তিনি নির্দিষ্ট ধারায় করেছেন। BNS-এর অন্তর্গত এই ধারায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি, শুধু এফআইআরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশি নিষ্ক্রিয়তার জন্য মামলা বা কেন্দ্রীয় এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। "

ঘটনার সূত্রপাত শনিবার। ওইদিন SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই প্রেক্ষিতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের রাজভবনে না রাখে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভাল জিনিস পশ্চিমবাংলায় কোনওদিন দেখতে পাবেন না।"  সত্য সামনে আনতে রবিবার ভোর থেকেই জনসাধারণের জন্য রাজভবনের দরজা খোলা রেখেছিলেন রাজ্যপাল। সোমবার, একেবারে CRPF, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে ডেকে এনে রাজভবনে তল্লাশি অভিযান চালান তিনি। এরপরই মঙ্গলবার রাজভবন সূত্রে খবর, একাধিক জামিন অযোগ্য ধারায় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। যার পাল্টা আইনজীবী মারফত সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। পুলিশকে চিঠিতে কল্যাণ আর্জি জানিয়েছেন, 'তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখা হোক।' 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget