এক্সপ্লোর

Suvendu Adhikari:রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী, নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court Order:রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী, জানাল হাইকোর্ট।

কলকাতা: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী (High Court On Suvendu Adhikari), জানাল হাইকোর্ট। তাঁর সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। 

আর যা...
'রাজ্যপালের অনুমতি পেলে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন?...গাড়ি নিয়ে গেলে ক'টি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে', বলেন বিচারপতি সিনহা। 'কোনও গাড়ি নিয়ে যাব না, সবাই হেঁটে রাজভবনের ভিতরে যাব', পাল্টা সওয়াল করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। অন্য দিকে, রাজ্যের সওয়াল, যাঁরা যাবেন, তাঁদের সনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কাউকে করতে হবে। শুনে বিচারপতির মন্তব্য, 'ঠিক আছে, কিন্তু কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। না হলে আবার পরে হেনস্থার আশঙ্কা থাকে।'

সওয়াল-জবাব...
শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, 'শাসক দল এই রাজভবনের গেটের বাইরে প্রায় ১ সপ্তাহের জন্য তাদের কর্মসূচি পালন করেছে।' তাঁর আরও দাবি 'যে পুলিশ আধিকারিকরা ওখানে ছিলেন তাদের আদালতে ডেকে গতকালের আচরণের কারণ ব্যাখ্যা করতে বলা হোক।' বিরোধী দলনেতা, গত কাল অভিযোগ করেছিলেন, ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে তাদের আটকে দিয়েছিল পুলিশ। তাঁর তীব্র আক্রমণ, 'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি।' এদিন সেই প্রসঙ্গে তাঁর আইনজীবীর সওয়াল শোনার পর বিচারপতির প্রশ্ন ছিল, 'রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে ? যদি সেটা না হয় তাহলে কেন তাঁর অনুমতিক্রমে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন?' রাজ্যের পাল্টা দাবি, 'শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন...ভেতরে ঢোকার কথা আর কেউ বলেনি...এর আগে বহুবার শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়েছেন, তাঁকে কি কখনও বাধা দেওয়া হয়েছে?' রাজ্যের তরফে আরও মনে করানো হয়, রাজ্যপালের অনুমতি নিয়ে কেউ যদি তার সঙ্গে দেখা করতে যান তাহলে তাঁদের কোনও আপত্তি নেই।

প্রেক্ষাপট...
গত কাল ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যেতে চেয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী । রাজভবনের সামনে টানটান নাটক। ২০০ জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ। প্রথমে, ডেকার্স লেনের কাছে শুভেন্দুর গাড়ি আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যান তিনি। তবে যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ঘরছাড়াদের জন্য ফের আদালতের দ্বারস্থ হবেন। 

আরও পড়ুন:'দুর্নীতিতে যুক্ত BJP প্রধান..', কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল TMC

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget