এক্সপ্লোর

Suvendu Adhikari on Pink Card: ফ্রি টিকিটের জন্য বিশেষ ব্যবস্থা, মহিলাদের বাসের টিকিট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Pink Card: যাঁদের জিরো ভ্যালু টিকিট দেওয়া হয় তাঁদের জন্য বিশেষ পিঙ্ক কার্ডের কথাও বললেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমি পরিবহন দফতরকে বলেছি, দ্রুত একটি পিঙ্ক কার্ডের ব্যবস্থা করুন।"

কলকাতা: আজ ৫০ টি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এর পাশাপাশি গণপরিবহন নিয়েও কথা বলেন। বাসে ছাড়াও মেট্রো, বিমান পরিবহনের কথাও বলেন। এ ছাড়াও জিরো ভ্যালু টিকিট নিয়েও এদিন কথা বলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যের অধীনে দুর্গাপুর-শিলিগুড়িতে মেট্রো, সাঁতরাগাছির চাপ কমাতে পরিবহনে বিশেষ ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী

এদিন শুভেন্দু অধিকারী বলেন, "শুধু গণপরিবহন ব্যবস্থা নয়, রাজ্যের নারীদের জিরো ভ্যালু টিকিট দেব আমরা। যেমন কথা, তেমন কাজ। আপনারা এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। তবে, অনেক শিক্ষিকা, সরকারি কর্মচারী দিদি - বোনেরা আমাকে বলেছেন, আমরা ভাড়া দিতে চাই। কারণ, আমরা চাকরি করি।"

যাঁদের জিরো ভ্যালু টিকিট দেওয়া হয় তাঁদের জন্য বিশেষ পিঙ্ক কার্ডের কথাও বললেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমি পরিবহন দফতরকে বলেছি, দ্রুত একটি পিঙ্ক কার্ডের ব্যবস্থা করুন। যে দিদি ও বোনেরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটা করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। প্রয়োজনে এই প্রক্রিয়া ধীরে ধীরে চালু করুন।"

আরও পড়ুন: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?

যাঁরা জিরো ভ্যালু টিকিট নিতে চান না, তাঁদের জন্যও ব্যবস্থার কথাও এদিন বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, "আর যাঁরা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো ৫০ হাজার টাকা বেতন পাই, আমি ৮০ হাজার টাকা বেতন পাই, তাঁদেরও একটা বিকল্প ব্যবস্থা রাখার বিষয় আছে। আমাদের এই খাতে ৪০০ কোটি টাকা দিতে হবে। বাজেটে তার জায়গা রেখেছি।"

এ ছাড়াও তিনি বললেন, এই সরকার সকলের জন্য একই রকম ব্যবস্থার কথা ভাবে। শুভেন্দু অধিকারী বললেন, "আগের সরকার হঠাৎ করে চালকদের বেতন বাড়াল। কন্ডাক্টররা বাদ গেল। আমরা এই বৈষম্য দূর করেছি।"

এদিন মুখ্যমন্ত্রী চিংড়িহাটার মেট্রোর জটের কথাও বলেন, তিনি বলেন, "আপনারা জানেন, মেট্রোর চিংড়িহাটার জটের কথা। আগের সরকার যা ১৭ মাসেও মেটাতে পারেনি। বর্তমান সরকার কিন্তু ১৭ দিনেই মিটিয়ে দিয়েছি ছাড়াও কলকাতা মেট্রোর জোকা থেকে বিমানবন্দর লাইন সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গিয়েছে।"

এদিন তিনি রাজ্যের অধীনে মেট্রো চালানোর কথাও বলেন। তিনি বলেন, "কলকাতা মেট্রো যেমন রেল দেখছে, তার আরও সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছি। তবে, অন্য রাজ্যের মতো পরিবহন দফতরের অধীনে সিটি মেট্রো চালু করব আমরা। আমি মাননীয় মুখ্য সচিবকে বলব, বিশ্ব ব্যাঙ্ক বা হাডকোকে সঙ্গে নিয়ে প্রজেক্ট তৈরি করতে। প্রথমে আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িকে আমরা যুক্ত করতে চাই।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget