এক্সপ্লোর

Suvendu Adhikari: মধ্যরাতে শুভেন্দুর গাড়ি অনুসরণ, কাঁথিতে গ্রেফতার ২

Contai News: মোটরবাইক ও গাড়ি চালক কী উদ্দেশ্যে শান্তিকুঞ্জের কাছে আসেন, তাঁদের গাড়িতে কীসের ফাইল রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঋত্বিক প্রধান, কাঁথি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়কে অনুসরণ করার (Suvendu Adhikai Followed) অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি সূত্রে দাবি, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয় হেড়িয়া দিয়ে যাওয়ার সময় অনুসরণ করতে শুরু করে একটি গাড়ি ও মোটরবাইক। অভিযোগ, গাড়ি ও মোটরবাইক শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের কাছে চলে আসে।

রাতের অন্ধকারে শুভেন্দুর গাড়ি অনুসরণ!

বিজেপি সূত্রে খবর, সেই সময়  ওই গাড়ি ও মোটরবাইকটিকে ঘিরে ধরে ফেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা। দু'জনকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায়, তাঁদের তুলে দেওয়া হয় কাঁথি থানার হাতে। এর পর কাঁথি থানার পুলিশ শুভেন্দুর বাড়ির সামনে থেকে দু'জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: Suvendu Adhikari: আমার হাত কামড়াতেও পাঠিয়েছিলেন, আমি সুযোগ দিইনি, বললেন শুভেন্দু

পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে কয়েকটি ফাইল মিলেছে। মোটরবাইক ও গাড়ি চালক কী উদ্দেশ্যে শান্তিকুঞ্জের কাছে আসেন, তাঁদের গাড়িতে কীসের ফাইল রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আটক দুই যুবকের পরিচয় জানা যায়নি।  কাঁথি থানায় আনা হয় তাঁদের। তবে এই ঘচনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

এর আগে, চলতি বছরের জুলাই মাসেই পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার মুখে পড়েন শুভেন্দু।   তাঁপ কনভয়ের সামনের দিকে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। তাতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্রাকের চালক।

আগেও পর পর দুর্ঘটনায় পড়েছেন শুভেন্দু

এর পর অগাস্ট মাসে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। মারিশদা হয়ে কলকাতা আসার পথে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর কনভয়ের একটি গাড়ির। তাতে গাড়ির চাকা ভেঙে যায়। জখম হন চালক। তবে কনভয়ের মাঝখানে থাকায় অক্ষত ছিলেন শুভেন্দু।

অন্য দিকে, নবান্ন অভিযানের সময় ওই মহিলা পুলিশকর্মীকে তাঁকেও কামড়াতে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন শুভেন্দু। চাকরিপ্রার্থীদের আন্দোলন এবং নবান্ন অভিযানের দৃশ্য পাশাপাশি পোস্ট করেছেন তিনি। মুখ খুলেছেন সংবাদমাধ্যমেও।  শুভেন্দু বলেন, “এই লেডি কনস্টেবল উত্তরবঙ্গে ছিলেন। আকাশ মাঘারিয়ে তাঁকে নিয়ে মহিলা টিম গড়েছেন। এই টিমটার আমি নাম দিয়েছি মমতা পুলিশের হিংসাশ্রয়ী রেজিমেন্ট। এই রেজিমেন্টে আমি আগে একজন বলেছিলাম, মারিয়া বলে, তিনি আমার কাঁধে তিনটি ব্লো মেরেছিলেন নবান্ন অভিযানের দিন। সে দিন ডোন্ট টাড মাই বডি বলতে অনেক রকম ব্য়ঙ্ক তিরস্কার করেছেন ভাইপো অ্যান্ড কোম্পানি। সেদিন তো এই দেবী তামাংকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে। আমি হাত কামড়ানোর সুযোগ দিইনি। কারণ আমি বুঝতে পেরেছিলাম কী হচ্ছে।”

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
Koustav Bagchi: কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget