এক্সপ্লোর

West Bengal BSF : 'সমস্ত গরুর হাট তুলে দিতে হবে, গোমাতা বেচাকেনা করা যাবে না' , বিএসএফ-এর অনুষ্ঠানে শুভেন্দুর হুঙ্কার

Suvendu Adhikari At West Bengal BSF Head Quarter : বিএসএফের সম্মানহানির জন্য তাপস রায়, উদয়ন গুহরা এসে ক্ষমা চান! তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : CBI, আবার কখনও ED,  ED’র ‘রাজনীতিকরণ’ আর এবার BSF-এর গায়েও রাজনীতির রং লাগানোর অভিযোগ ঘিরে শুরু হয়ে গেল চাপানউতোর! নিউটাউনে বিএসএফ-এর অনুষ্ঠানে গিয়ে তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিএসএফ সম্পর্কে অপশব্দ ব্যবহার করা হয়েছে। বিএসএফের সম্মানহানির জন্য তাপস রায়, উদয়ন গুহরা এসে ক্ষমা চান! এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  বিজেপি বঙ্গে বিএসএফের গৈরিকীকরণের চেষ্টা করতে বলে মন্তব্য করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, BSF মানে বিজেপি সিকিওরিটি ফোর্স। 

সীমান্তে গুলির লড়াইয়ে অভ্যস্ত যারা, তাদের ঘিরেই এবার রাজনীতির বাগযুদ্ধ। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল অর মাঝখানে BSF। পশ্চিমবঙ্গে BSF-এর কর্মপরিধি বাড়ানোর মোদি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার প্রস্তাব পাস করেছে তৃণমূল সরকার! যা নিয়ে কয়েকদিন ঘরেই দু’পক্ষের লড়াই চলছে। 

আর তারই সূত্র ধরে এক্কেবারে বিএসএফ-এর দক্ষিণবঙ্গের রাজ্য সদর দফতরে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন জনা পঞ্চাশেক বিজেপি বিধায়ক। BSF দফতরে টাঙানো শামিয়ানার নিচে বসলেন বিজেপি বিধায়করা। বিএসএফ কর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। এরপর বিএসএফ দফতরে দাঁড়িয়ে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী! তিনি বলেন,  'বিধানসভায় দাঁড়িয়ে অন্য দলের সতীর্থ, তারা যে ভাষা বিএসএফ সম্পর্কে প্রয়োগ করেছেন, তা অনভিপ্রেত, ক্ষমা চাইছি, হতে পারে বিএসএফের কেউ কেউ খারাপ আছেন, তার মানে গোটা বিএসএফ-কে কাঠগড়ায় তোলা ঠিক নয়, এভাবে ভাষা সন্ত্রাস চালানো যায় না, ওরা অনেক কিছুই বলতে পারে, আমরা অভিনন্দন জানাতে এসেছি, আমরা জন প্রতিনিধি হিসেবে, যাঁরা মানুষের সেবা করেন, তাঁদের সঙ্গে দেখা করলাম, ওরা কী বলছে জানার দরকার নেই, ওরা আসেননি, এসে ক্ষমা চাক'

শুভেন্দু অধিকারীদের BSF-এর দক্ষিণবঙ্গের হেড কোয়ার্টারে দেখে তৃণমূল এই ট্যুইট করে দাবি করে, বিজেপি BSF কে বিজেপি সিকিওরিটি ফোর্সে পরিণত করার চেষ্টা করছে! দফতরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও, রাজনীতি থেকে দূরত্বই বজায় রেখেছে বিএসএফ। অনুরাগ গর্গ (আইজি, বিএসএফ, সাউথ বেঙ্গল ) বলেন,  এখানে ওঁরা এসেছিলেন শুভেচ্ছা বিনিময় করতে, আমরাও যোগ্য সঙ্গ দিয়েছি...আমরা খুশি ওঁদের ভিজিটে। সবমিলিয়ে এবার BSF-কে নিয়ে সম্মুখসমরে বিজেপি-তৃণমূল।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
BJP MLA Rekha Patra: ‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
BJP Extortion Allegation: '৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
'৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
Tapas Roy: 'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget