এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘বামেরা সবাই খারাপ নন, ওঁদের ভোটেই জিতেছি’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু

Nandigram News: শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে।

নন্দাগ্রাম: সিঙ্গুর আন্দোলন নিয়ে তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছেন আগেই। এ বার সরাসরি সিপিএম-এর (CPM) ভূয়সী প্রশংসা শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে। সিপিএম-এর (CPM) সবাই খারাপ নন বলে মন্তব্য করলেন তিনি। একই সঙ্গে জানালেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তাঁর পক্ষে সিপিএম-এর বহু কর্মীই ভোট দিয়েছেন (Nandigram)। 

সিপিএম-এর সবাই খারাপ নন, নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। তার মধ্যেই স্মরণসভার মঞ্চ থেকে সিপিএম-এর ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু। তিনি খেটেছিলেন আর তাঁর পরিশ্রমের ফল আজ 'পিসি-ভাইপো' খাচ্ছেন বলে আক্রমণ শানান। এর পরই সরাসরি সিপিএম-এর প্রশংসা করেন।

এ দিন শুভেন্দু বলেন, "এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।"

আরও পড়ুন: Sujan Chakraborty: ‘সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর যোগ্যতা আছে’, শুভেন্দুর CPM প্রশংসায় ‘স্বার্থ’ দেখছেন সুজন

তবে শুভেন্দুর কাছ থেকে কোনও রকম শংসাপত্রের প্রয়োজন তাঁদের নেই বলে জানিয়ে দিয়েছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবিপি আনন্দে তিনি বলেন, "শুভেন্দুকে কে সার্টিফিকেট দিতে বলেছে? সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রয়েছে। তৃণমূলের বড় নেতা দলবদল করে বিজেপি হয়েছেন। তাঁর সার্টিফিকেটের মূল্য তৃণমূলের কাছে থাকলেও, বামপন্থীদের কাছে নেই।"

এ দিন শুভেন্দু তো বটেই, তৃণমূল এবং বিজেপি-কে এক আসনে বসিয়েও কটাক্ষ ছুড়ে দেন সুজন। তিনি বলেন, "তৃণমূলে থাকাকালীন বলেছিলেন, 'লালঝান্ডা ধরার কেউ থাকবে না, এমন ব্যবস্থা করব'। তাতে উনি ব্যর্থ হয়েছেন। আজ পট পট করে লালঝান্ডা উঠছে। তাই ভয় পাচ্ছেন। নিজের স্বার্থেই নরম সুরে কথা বলছেন তাই। তৃণমূলও নিজের স্বার্থে কখনও সুর নরম করে, বিজেপি-ও তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে স্বরণ করে সিপিএম-কে। লালঝান্ডা তুলতে দেবে না বলে যে আস্ফালন ছিল এতকাল, সেই জোর হারাচ্ছে দুই দলই। আমাদের কারও সার্টিফিকেটের দরকার নেই।"

শুভেন্দুর কাছ থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই, পাল্টা সুজন চক্রবর্তী

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আজ সকাল সওয়া ৬টায় আমি যে অভিযোগ প্রকাশ্যে করেছি, এক ঘণ্টা পর তা স্বীকার করলেন শুভেন্দু অধিকারী। বলেছিলাম, সিপিএম-এর হার্মাদদের ভোটই বিজেপি-তে গিয়ছে। অর্থাৎ সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপি সেজে ঘুরে বেড়াচ্ছে। সেটাই স্বীকার করে নিচ্ছেন শুভেন্দু। এলাকার ভূমি উচ্ছেদ কমিটির মানুষরাও বলছেন, যাঁরা গণহত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল, তাঁরা আজ বিজেপি-র পতাকা নিয়ে শহিদ বেদিতে মালা দিতে যাচ্ছেন। বিজেপি-কে ভোটটা দিয়ে দিচ্ছে সিপিএম। শুভেন্দু একই কথা বলছেন। অর্থাৎ শুভেন্দুর কাছে সিরিএম খারাপ নয়। সেই সময় শুভেন্দু যে খাল কেটে সিপিএম-কে নন্দীগ্রামে ঢোকান, তার তদন্ত হওয়া উচিত।"

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget