এক্সপ্লোর

Sujan Chakraborty: ‘সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর যোগ্যতা আছে’, শুভেন্দুর CPM প্রশংসায় ‘স্বার্থ’ দেখছেন সুজন

Suvendu Adhikari: শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। তার মধ্যেই স্মরণসভার মঞ্চ থেকে সিপিএম-এর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু।

কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বামেদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দু-বাম (CPM) ভোটেই তিনি নন্দীগ্রামে জয়ী হয়েছেন বলে জানিয়েছেন। এমনকি বামেদের সবাই খারাপ নয় বলেও মন্তব্য করেছেন। সেই নিয়ে এ বার তাঁকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। শুভেন্দুর অধিকারীর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা নেই এবং তাঁদের সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে জানালেন তিনি। 

শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে নন্দীগ্রামের মঞ্চ থেকে সিপিএম-এর প্রশংসা শুভেন্দুর

শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। তার মধ্যেই স্মরণসভার মঞ্চ থেকে সিপিএম-এর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, "এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।"

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘বামেরা সবাই খারাপ নন, ওঁদের ভোটেই জিতেছি’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু

শুভেন্দুর এই প্রশংসা নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিরোধী দলনেতাকেই কটাক্ষ করেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবিপি আনন্দে তিনি বলেন, "শুভেন্দুকে কে সার্টিফিকেট দিতে বলেছে? সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রয়েছে। তৃণমূলের বড় নেতা দলবদল করে বিজেপি হয়েছেন। তাঁর সার্টিফিকেটের মূল্য তৃণমূলের কাছে থাকলেও, বামপন্থীদের কাছে নেই।"

শুধু তাই নয়, প্রাক্তন তৃণমূল শুভেন্দুকে তাঁর অতীতও মনে করিয়ে দেন সুজন। তিনি বলেন, "তৃণমূলে থাকাকালীন বলেছিলেন, 'লালঝান্ডা ধরার কেউ থাকবে না, এমন ব্যবস্থা করব'। তাতে উনি ব্যর্থ হয়েছেন। আজ পট পট করে লালঝান্ডা উঠছে। তাই ভয় পাচ্ছেন। নিজের স্বার্থেই নরম সুরে কথা বলছেন তাই। তৃণমূলও নিজের স্বার্থে কখনও সুর নরম করে, বিজেপি-ও তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে স্বরণ করে সিপিএম-কে। লালঝান্ডা তুলতে দেবে না বলে যে আস্ফালন ছিল এতকাল, সেই জোর হারাচ্ছে দুই দলই। আমাদের কারও সার্টিফিকেটের দরকার নেই।"

প্রাক্তন তৃণমূল শুভেন্দুকে তাঁর অতীতও মনে করিয়ে দেন সুজন

তবে এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপি-সিপিএম ষড়ের কথা প্রথম থেকেই বলে আসছিলেন তিনি এবং জোড়াফুল শিবির। সিপিএম-এর হার্মাদরাই বর্তমানে বিজেরপি-র পতাকা নিয়ে ঘুরছে বলেও মন্তব্য করেন কুণাল। 

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget