এক্সপ্লোর

Suvendu Adhikari :রাজ্য সরকারের অস্থায়ী অধ্যাপক নিয়োগ নিয়ে ট্যুইটে সরব শুভেন্দু, 'ভারতে এখন সবচেয়ে বেশি বেকার' পাল্টা শান্তনু

Suvendu Adhikari Tweet : স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা -এই মর্মে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে  চাঞ্চল্য ছড়িয়েছে !

কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। এদিনই সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির ছবি দিয়ে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা।  

এই বিজ্ঞপ্তি ঘিরে কার্যত রাজ্য জুড়ে শোরগোল বেঁধে গিয়েছে। স্পেশাল লেকচারারের সাম্মানিক ক্লাস পিছু ৩০০ টাকা -এই মর্মে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে রাজ্য জুড়ে  চাঞ্চল্য ছড়িয়েছে ! কয়েক মাস আগে মাসিক ৫ হাজার টাকায় ঝাড়ুদার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল একই বিশ্ববিদ্যালয়! শিক্ষামহলের একাংশের প্রশ্ন , একজন PHD ডিগ্রিধারীর বেতন বিশ্ববিদ্যালেয়র ঝাড়ুদারের থেকেও কম? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন শুভেন্দু। 

তিনি লেখেন, 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ  হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, PSC-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। CMO-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কলেজে অধ্যাপকের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, DA নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে? ' একাধিক নিয়োগপত্র ট্যুইট করে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। 

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। আট বছরে আট লক্ষ চাকরিও হয়নি। ভারতে এখন সবচেয়ে বেশি বেকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদ অবলুপ্ত হয়েছে। বামেদের ঋণ ঘাড়ে নিয়ে পথচলা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে ক্রমাগত বাংলার অপমান করা হচ্ছে, বাংলাকে আক্রমণ করা হচ্ছে।'

 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি চুরির তথ্য সামনে আসছে নিয়োগের দাবিতে যখন যোগ্য প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, তখন শুক্রবার পদার্থ বিদ্যায় স্পেশাল লেকচারার পদে অস্থায়ী নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! তাতে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে M.SC। সঙ্গে NET পাস বা PHD করা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে সর্বাধিক চারটি ক্লাস করাবেন এই স্পেশাল লেকচারাররা। ক্লাস পিছু মিলবে ৩০০ টাকা সাম্মানিক। অর্থাৎ যদি একজন প্রতি সপ্তাহে চারটি করে ক্লাস করান, তাহলে মাসের শেষে তিনি হাতে পাবেন ৪ হাজার ৮০০ টাকা। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে ২০২২ সালের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েরই আরেকটি বিজ্ঞপ্তি। যেখানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগের কথা বলা হয়। মাসিক ভাতা ৫ হাজার টাকা। এই বিষয়টি কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget