এক্সপ্লোর

Suvendu Adhikari Case : ' বাম আমলে বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় ' শুভেন্দু-মামলায় রাজ্যকে প্রশ্ন

Suvendu Adhikari Threat Case অভিযোগ, কৃষ্ণ কল্যাণীকে শুভেন্দু অধিকারী সরাসরি হুমকি দিয়ে বলেন, ' কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাব...' । 

সৌভিক মজুমদার, কলকাতা : বিধানসভার ( West Bengal Assembly ) অন্দরেই তৃণমূলের (TMC MLA )  ৪ বিধায়ক বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায় এবং তন্ময় ঘোষকে হুমকি দেওয়ার  অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যাঁরা প্রত্যেকে বিজেপির প্রতীকে গত বিধানসভা ভোটে জিতলেও, পরে তৃণমূলের পতাকা হাতে নেন। সেই ঘটনার পর হাইকোর্টে মামলাও দায়ের হয়। যার শুনানিতে বুধবার আদালতের প্রশ্নের মুখে পড়ল সরকারই। 
মার্চে অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) যখন বক্তব্য রাখছিলেন, তখন তাঁর বিরোধিতায় সরব হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ও  বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অভিযোগ,  এরপর  কৃষ্ণ কল্যাণীকে শুভেন্দু অধিকারী সরাসরি হুমকি দিয়ে বলেন, ' কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাব...' । 
এরপর এই ঘটনায় এফআইআর দায়ের হয়। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় FIR। সেই FIR এবং তদন্ত প্রক্রিয়া খারিজের দাবিতে আদালতে আবেদন করেন শুভেন্দু।   বুধবার শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন, যেহেতু এটা বিধানসভার ভিতরের ঘটনা এবং অধিবেশন চলার সময় এই ঘটনা ঘটেছে তাই এটা পুলিশের বিচার্য বিষয় নয়।
আরও পড়ুন:

' এভাবে হিন্দুদের অপমান করা যায় না ' কালী-মন্তব্যে মহুয়াকে একহাত নিলেন শুভেন্দু

এই প্রসঙ্গে বিচারপতি বিচারপতি বিবেক চৌধুরী বিধানসভার আইনজীবীকে বলেন, বাম আমলে বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় রয়েছে? কী পদক্ষেপ হয়েছে সেই মামলা গুলির ক্ষেত্রে ? 
এখানেই থামেননি বিচারপতি। বিধানসভার আইনজীবীকে তিনি জিগ্যেস করেন, '' বাম আমলে বিধানসভার প্রাচীন স্থাপত্য ভাঙচুর হয়েছে, হেরিটেজ ,  আসবাব ভাঙচুর হয়েছে । সেগুলির ক্ষেত্রে কী হয়েছে ? সেই বিরোধীরা এখন শাসক হয়েছে। 
আপনারা যখন করেছেন তখন সেটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় ছিল, তাহলে এখন কেন আদালতে মামলা আসছে ? '' 
বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, কলকাতার পুলিশ কমিশনারের দুপুর ২ টায় হাজির হয়ে এর জবাব দেওয়া উচিত।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget