এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সত্য প্রকাশ্যে আসবে, বাংলা ভাষার দুই শহিদ রাজেশ-তাপস বিচার পাবে' ট্যুইট শুভেন্দুর

Suvendu On Darivit: প্রায় ৫ বছরের অপেক্ষা, অবশেষে উত্তর দিনাজপুরের দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ক্ষতিপূরণের নির্দেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। দাড়িভিটকাণ্ডে হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী।

এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত: এদিন বিরোধী দলনেতা ট্যুইট করেন, 'রাষ্ট্রীয় মদতে দাড়িভিটের দুই প্রাক্তন ছাত্র রাজেশ ও তাপসকে খুনের তদন্ত করবে এনআইএ। কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানাই। মমতা-সরকার স্কুলে উর্দু চাপিয়ে দেওয়ার বিরোধিতা করায় দুজনকে খুন করা হয়। ২০১৮-র ২০ সেপ্টেম্বর স্কুল চত্বরে তাপস-রাজেশকে খুন করে পুলিশ। সত্য প্রকাশ্যে আসবে, বাংলা ভাষার দুই শহিদ রাজেশ-তাপস বিচার পাবে'। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

 

প্রায় ৫ বছরের অপেক্ষা, অবশেষে উত্তর দিনাজপুরের দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও এক মামলায় রাজ্যের তদন্ত সংস্থার ওপর কার্যত অনাস্থা প্রকাশ আদালতের। সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দাড়িভিটের নিহতদের পরিবার। কার্যত মান্যতা পেল কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের সেই দাবি। তবে সিবিআই নয়, কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে তদন্তভার তুলে দিল হাইকোর্ট।

২০১৮-র সেপ্টেম্বরে, উত্তর দিনাজপুরে দাড়িভিটে, বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময় গুলি-বিদ্ধ হয়ে মৃত্যু হয় তাপস বর্মন এবং রাজেশ সরকারের। সেই ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থা-র নির্দেশ, ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বিচারপতি জানান, বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলেই তদন্তভার এনআইএ-কে দেওয়া হচ্ছে। পাশাপাশি, পুত্রহারা দুই পরিবারের জন্য অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিবিআই, ইডি, আয়কর এবং এনআইএ-সাম্প্রতিক অতীতে বাংলার বিভিন্ন মামলায়, লাগাতার তদন্ত-অভিযান চালাচ্ছে এই ৪ কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে  সম্প্রতি রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এবং হুগলির রিষড়ায় অশান্তির ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় হাইকোর্ট। গতবছর ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ওপর ছাড়ে আদালত। গত বছরের ২১ শে এপ্রিল, বীরভূমের জোড়া বিস্ফোরণের মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। ২০২২-এর ২৩ ফেব্রুয়ারি হাওড়ার আমতার চন্দ্রপুরে তৃণমূল পার্টি অফিসের কাছে বোমা বিস্ফোরণে মৃত্য়ু হয় একজনের। সেই ঘটনায় এনআইএ-কে পক্ষ করার নির্দেশ দেন বিচারপপতি রাজাশেখর মান্থা। ওই বছরেরই ৩০ অগাস্ট মালদার কালিয়াচক এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জোড়া বিস্ফোরণে NIA তদন্ত করবে কিনা, সেই সিদ্ধান্ত কেন্দ্রের ওপরেই ছাড়ে হাইকোর্ট। এবার উত্তর দিনাজপুরের দাড়িভিটকাণ্ডেও এনআইএ তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

সেরা শিরোনাম

Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget