এক্সপ্লোর

Suvendu Adhikari: সস্ত্রীক রাশিদ খানকে হেনস্থার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

Rashid Khan Update: তাঁর দরাজ কণ্ঠে মুগ্ধ গোটা পৃথিবী। সেই রাশিদ খানকে থানায় ডেকে পাঠানো, তাঁর স্ত্রীকে পুলিশি হেনস্থার অভিযোগ, টাকা না দেওয়ায় গাড়ির চালককে আটক করার মতো অভিযোগ।

কলকাতা: সস্ত্রীক রাশিদ খানকে (Ustad Rashid Khan) হেনস্থার অভিযোগ। পুলিশের (Police) দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসতেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে তিনি লিখেছেন, "সমাজের বিশিষ্ট মানুষদেরই যদি এরকম হেনস্থার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয় ভেবে দেখুন। পুলিশি রাজের এই ঘটনা এখন খুবই স্বাভাবিক ব্যাপার। আমিও একইরকম পরিস্থিতির শিকার হয়েছি, কোনও প্রমাণ ছাড়াই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে আমাকে ফাইন করা হয়েছে।''

 

পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা: পুলিশি হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের স্ত্রী। মঙ্গলবার রাতে টাকা না দেওয়ায়, পুলিশ তাঁদের গাড়ির চালককে আটক করে বলে অভিযোগ। থানায় গেলে রাশিদ খানের স্ত্রীর সঙ্গে পুলিশকর্মীরা চূড়ান্ত দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। তাঁর দাবি, মাঝরাতে থানায় ডেকে পাঠানো হয় উস্তাদ রাশিদ খানকেও (Ustad Rashid Khan)। জয়িতা বসু খানের অভিযোগ, মঙ্গলবার রাতে রাশিদ খানকে বাড়িতে নামিয়ে, গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তাঁর গাড়ির চালক। মাঝরাস্তায় পুলিশ সেই গাড়ি আটকায়। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 

ঠিক কী অভিযোগ জয়িতা বসু খানের? 

তিনি বলেন, “অর্কেস্ট্রার ফ্লাইট ছিল। ম্যানেজার ছাড়তে যান। দিল্লিতে ফ্লাইট ছিল। বেলেঘাটা ট্রাফিক পুলিশের ওখানে লাইন। পিছনে আটকানো হয়। টাকা চাওয়া হয়েছে। আগের গাড়ি ক্যাশ দিচ্ছিল। ম্যানেজারের কাছে পার্কিং ফি ছাড়া থাকে না। চালক বসেছে দিতে পারব না। তারপর শুরু হয়। পয়সা না দিলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। লাইসেন্স কেড়ে নেওয়া হয়। ট্রাফিক পুলিশ লাইসেন্স নিলে এসএমএস আসে। ১৬ ঘণ্টা পরও সেই লাইসেন্সের খোঁজ নেই।’’

রাশিদ খানের স্ত্রীর অভিযোগ, টাকা না দেওয়ায় তাঁদের গাড়ির চালক এবং ম্যানেজারকে থানায় নিয়ে যায় পুলিশ। রাশিদ খানের স্ত্রীর দাবি, মাঝরাতে তিনি থানায় যান। কিন্তু, সেখানে তাঁর সঙ্গে পুলিশকর্মীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপর থানায় ডেকে পাঠানো হয় উস্তাদ রাশিদ খানকেও। পাল্টা পুলিশের তরফে দাবি করা হয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক করা হয়েছে। মেডিক্যাল রিপোর্টে তাঁর মত্ত থাকার প্রমাণও মিলেছে। রাশিদ খানের স্ত্রী থানায় দুর্ব্যবহার করেন বলেও পাল্টা দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget