এক্সপ্লোর

Suvendu Adhikari Baruipur Case: 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

বারুইপুরে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার ও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বারুইপুর: বারুইপুর সফরে আইনশৃঙ্খলা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবার এবং নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভয়ে থাকার কথা সাধারণ মানুষের নয়, অপরাধীদের। মুখ্যমন্ত্রী বলেন, "খুনি, ধর্ষকরা ভয়ে থাকুক। অভিযুক্তদের ভয় পাওয়াটা স্বাভাবিক।" তাঁর কথায়, অপরাধ করে কেউ পার পাবে না এবং আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুই পরিবারের বাড়িতেই থাকবে পুলিশ পাহারা

শুভেন্দু অধিকারী জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে। নির্যাতিতার পরিবার এবং নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দুই বাড়িতেই পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গোটা এলাকায় নজরদারিও বাড়ানো হবে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে । তিনি বলেন, ঘটনার পর অনেক ব্যবসায়ী আতঙ্কে দোকান বন্ধ রেখেছিলেন। সেই পরিস্থিতি কাটাতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচার চালানো হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বানও জানান তিনি।

'বেআইনি মদের ঠেক, গাঁজা-মাদকই অশান্তির বড় কারণ'

বারুইপুরের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি মদের ঠেক, গাঁজা এবং অন্যান্য মাদকের কারবার বহু সামাজিক অস্থিরতার অন্যতম বড় কারণ। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

'ছোট ঘটনা বা লাভ অ্যাফেয়ার্স বলে উড়িয়ে দেওয়া হবে না'

অপরাধমূলক ঘটনার তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এ ধরনের ঘটনাকে আর 'ছোট ঘটনা' বা 'লাভ অ্যাফেয়ার্স' বলে ব্যাখ্যা করা হবে না।  প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্টতই পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে, তাঁর প্রতিই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার। তাই অপরাধ দমনে নজরদারি বাড়ানো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার—সব ক্ষেত্রেই প্রশাসন সক্রিয় থাকবে।     

এদিন নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রথম দিন থেকেই পরিবার সরকারকে সহযোগিতা করেছে। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, অভিযুক্তরা বসিরহাট সীমান্ত পর্যন্ত পালিয়ে গিয়েছিল, সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চলবে এবং এই তদন্ত মুখ্যমন্ত্রীর সরাসরি পর্যবেক্ষণে হবে।  

'এটা গণপিটুনি নয়, নাম-পরিচয় দেখে হামলা'

পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, এটি সাধারণ গণপিটুনির ঘটনা নয়। তাঁর কথায়, "নাম-পরিচয় দেখে তাঁর উপর হামলা চালানো হয়েছে।" পাশাপাশি দাবি করেন, নির্বাচনে পরাজিত কিছু মানুষের উস্কানি এই ঘটনার পিছনে থাকতে পারে। তিনি আরও বলেন, ইন্দ্রজিৎকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে এবং তাঁর পরিবারের পাশে সরকার রয়েছে। অভিযুক্তদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন।

পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদার চাকরি

ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথাও জানান।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget