এক্সপ্লোর

Suvendu Adhikari: সংশোধন জল্পনার মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দুর, 'এখানে ১ কোটি ২৫ লক্ষ..'

Suvendu On SIR On Bengal: বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড়, এবার বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে জল্পনার পারদ যেমন চড়ছে, তেমন রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে ৬৫ লক্ষ ২০ হাজার।এই প্রেক্ষাপটে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'বিহারে যদি ৫০ লাখ বাদ যায়, এখানে ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে।'

আরও পড়ুন, নিম্নচাপ ঢুকল ঝাড়খণ্ডে, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, অতি ভারী বৃষ্টির আশঙ্কা দুই ২৪ পরগনায় !

শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে ৬৫ লক্ষ ২০ হাজার। বছর ঘুরলে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো কি এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে যখন জোর জল্পনা,তখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকেই নিশানা করে থাকে তৃণমূল। কিন্তু সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার না থাকার প্রসঙ্গে তৃণমূল সরকারের দিকে আঙুল তুললেন বিরোধী দলনেতা। 

শুভেন্দু বলেন, 'মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে-বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে। কেউ ভিসা করে এসেছে, আর ফিরে যায়নি। আর অনেকেই ভিসা না করে, মমতার দয়ায় বেড়া নেই, ৫৪০ কিলোমিটার, ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে।বিহারে যদি ৫০ লাখ বাদ যায়, এখানে ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি আশ্বাস দিচ্ছি, ভারতীয় হিন্দু-মুসলমানকে আশ্বাস দিচ্ছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশ্বাস দিচ্ছি, একটা কাররও কোনও অসুবিধা হলে, উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের LOP-ও একটা ছোটখাট গ্যারেন্টার।'

বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যেই, দিল্লিতে একজোট হতে দেখা গেছে বিরোধীদের।মোদি সরকারের কথায় কাজ করছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভে সরব হয় তারা।অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার বিধানসভাও।নির্বাচন বয়কটের কথা শোনা গেছে বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদবের গলায়।বিহার আরজেডি নেতা ও বিরোধী দলনেতা  তেজস্বী যাদব বলেন, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে৷ অথচ এই লক্ষ লক্ষ ভোটারই মোদিজিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন৷ নির্বাচন বয়কট করাই বিকল্প পথ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget