এক্সপ্লোর

Contai: বাতিস্তম্ভ দুর্নীতি মামলায় ফের শুভেন্দুর ভাইকে তলব, প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

সৌমেন্দুকে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার। এই নিয়ে বিভিন্ন দুর্নীতি মামলায় মোট চারবার কাঁথি থানায় তলব সৌমেন্দুকে। তদন্তের স্বার্থে সহযোগিতা করেছি, প্রতিক্রিয়া বিজেপি নেতা তথা শুভেন্দুর ভাইয়ের

পূর্ব মেদিনীপুর: বাতিস্তম্ভ দুর্নীতি মামলায় ফের শুভেন্দুর ভাইকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ। সকাল সাড়ে আটটায় আসতে বললেও দুপুর সাড়ে বারোটায় আসেন সৌমেন্দু। সৌমেন্দুকে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার। এই নিয়ে বিভিন্ন দুর্নীতি মামলায় মোট চারবার কাঁথি থানায় তলব সৌমেন্দুকে। তদন্তের স্বার্থে সহযোগিতা করেছি, প্রতিক্রিয়া বিজেপি নেতা তথা শুভেন্দুর ভাইয়ের

কাঁথি (Contai) কলেজে ‘দুর্নীতি’র মামলায় সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) বিরুদ্ধে ‘এফআইআর’ (FIR) দায়ের। কাঁথি কলেজে ভবন তৈরিতে দুর্নীতির অভিযোগে এফআইআরের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কাঁথি আদালতের এফআইআর দায়ের করা হয়েছে। দুর্নীতির মামলা কাঁথি আদালতে পাঠায় হাইকোর্ট। তারপরেই পুলিশকে এফআইআর করার নির্দেশ দেয় কাঁথি আদালত। এ প্রসঙ্গে সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, 'কোনও নথি পাইনি, মন্তব্য করব না।' উল্লেখ্য, কাঁথি কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু।

গত অক্টোবর, একাধিক দুর্নীতি মামলায় তলব পেয়ে কাঁথি থানায় হাজিরা দেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। সারদার (Sarada) ফাইল উধাও থেকে শুরু করে রাঙামাটি শ্মশান দুর্নীতি, পুরসভার আলো দুর্নীতিসহ একাধিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এর আগে নোটিস পাঠিয়েছিল কাঁথি থানা (Contai Police Station)।              

পুজোর পর, আইনজীবীকে সঙ্গে নিয়ে এদিন কাঁথি থানায় হাজির হয়েছিলেন সৌমেন্দু। তিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। যদিও সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ রয়েছে। পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু গ্রেফতার কোনওমতে করতে পারবে না। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। পুলিশ সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করলেও, তা সম্ভব হয়ে ওঠেনি। তবে হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তিতেই ছিলেন। 

সৌমেন্দুর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। গত ১১ অগাস্ট কলকাতা হাইকোর্টের একটি অন্তবর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ পান তিনি। তার মাঝে কাঁথি থানার পুলিশ তাঁকে ডেকে পাঠায়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।     

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget