এক্সপ্লোর

Swami Sivananda: 'যত সাধারণ জীবন, তত দূরে থাকবে রোগজ্বালা', ১২৬-এও নিরোগ থাকার মন্ত্র জানালেন স্বামী শিবানন্দ

Swami Sivananda Speech: পদ্মশ্রী প্রাপ্রক স্বামী শিবানন্দ বলেন, "আমার আজ পর্যন্ত কোনও দিন অসুখ হয়নি। জয়ফুল লাইফ। ডিজায়ার লেস লাইফ, ডিজিজ লেস লাইফ।"  

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কাশীর (Kashi) স্বামী শিবানন্দ (Swami Sivananda)। বয়স প্রায় ১২৬। যোগব্যায়ামে অবদানের জন্য এবছরই পদ্মশ্রী (Padmashree) সম্মানে ভূষিত হয়েছেন তিনি। জীবনের শতবর্ষকে আরও সিকি শতক পিছনে ফেলে আসা সেই মানুষটি এই রাজ্যে এসে জানালেন তাঁর দীর্ঘ জীবনের রহস্যের কথা। বললেন চাহিদামুক্ত জীবনই হল রোগমুক্ত জীবনের চাবিকাঠি।


১৮৫৭ সালের মহা বিদ্রোহের ৩৯ বছর পর জন্ম। দেখেছেন ব্রিটিশ শাসিত ভারতের রূপ। প্রত্যক্ষ করেছেন স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ ইতিহাস। সাক্ষী থেকেছেন দেশের স্বরাজ অর্জনের। এবং এখনও তিনি দেখে চলেছেন। যা আছে দেহভাণ্ডে, তাই আছে ব্রহ্মাণ্ডে। সহজিয়া সাধনার এই কথাখানি বয়স ও অভিজ্ঞতার নিরিখে যেন অন্য ভাবে প্রতিষ্ঠা করেছেন কাশীর শিবানন্দ স্বামী।

আধারকার্ড ও পাসপোর্টের তথ্য অনুযায়ী, জন্ম হয়েছিল ১৮৯৬ সালের ৮ অগাস্ট। জন্মস্থান অবিভক্ত বাংলার শ্রীহট্ট। মাস দেড়েকের মধ্যেই ১২৬ বছর পূর্ণ করবেন তিনি। অথচ এই বয়সেও অনুরোধ করা মাত্র অবলীলায় আসন করে দেখিয়ে দেন। পদ্মশ্রী প্রাপ্রক স্বামী শিবানন্দ বলেন, "আমার আজ পর্যন্ত কোনও দিন অসুখ হয়নি। জয়ফুল লাইফ। ডিজায়ার লেস লাইফ, ডিজিজ লেস লাইফ।"  

আরও পড়ুন, স্কুলে চাকরি দেওয়ার নামে নিয়েছেন ৯ লক্ষ, টাকা ফেরত পেতে তৃণমূল কর্মীর পা ধরলেন প্রার্থী

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

যোগব্যায়ামে বিশেষ অবদানের জন্য স্বামী শিবানন্দকে এবছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। সপ্তাহখানেকের বাংলা সফরে এসে 'পদ্মশ্রী' শুনিয়েছেন তাঁর দীর্ঘ জীবন ও অবিশ্বাস্য ফিটনেসের রহস্য। 

কাকভোরে উঠে যোগাভ্যাস, প্রতিদিন প্রাতর্ভ্রমণ, সকালে নিয়মিত পুজো-অর্চনা, সকালের মধ্যে ৩ বোতল জল পান, খুব কম নুন দেওয়া পরিমিত নিরামিষ আহার গ্রহণ, দিনের খাবার বলতে ৩টি রুটি ও সবজি, রাতে শুধু খই-মুড়ি অথবা বার্লি। 

পদ্মশ্রী প্রাপক বলেন, "বেশি খেলে ওভারলোডিং। কম খেলেই ভাল থাকবে। যোগাসন করতে পারলে সবচেয়ে ভাল। সেটা সম্ভব না হলে হাঁটতে হবেই।" কলকাতায় এসে বারাণসীর কবীরনগরের বাসিন্দা স্বামী শিবানন্দের বার্তা, জীবনশৈলী যত সাধারণ হবে, রোগজ্বালা তত দূরে থাকবে। 

 

সেরা শিরোনাম

Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget