এক্সপ্লোর

Swastha Sathi Card Update: শনি-রবির ছুটিতেও বন্ধ নয়, এবার থেকে রোজই স্বাস্থ্যসাথী কার্ডের ক্লেমে মিলবে ক্লিয়ারেন্স

Swastha Sathi : প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ডের পিছনে থাকবে টোল ফ্রি নম্বর। কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিতে অস্বীকার করলে যে টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

সন্দীপ সরকার, কলকাতা : সাধারণ মানুষের সুবিধার জন্য নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। স্বাস্থ্য দফতরের নিযুক্ত স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এবার থেকে রোজ মিলবে স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card)। শনিবার, রবিবার ছুটির দিন বলে কিছু এক্ষেত্রে থাকবে না। নতুন কার্ড যেমন তৈরি হবে, তেমনই হাসপাতালের ক্লেমের ক্ষেত্রেও অন্তরায় হয়ে দাঁড়াবে না ছুটির দিন। এবার থেকে শনি-রবিতেও ক্লেম করতে পারবে হাসপাতালগুলি। ছুটির দিনের বিষয়টি বিলোপ করার পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগের দ্রুত সুরাহা করতেও উদ্যোগী হল স্বাস্থ্য কমিশন।

স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ডের পিছনে থাকবে টোল ফ্রি নম্বর। কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিতে অস্বীকার করলে যে টোল ফ্রি নম্বরে (18003455384) ফোন করে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি দেওয়া হচ্ছে চারটি হোয়াটসঅ্যাপ নম্বরও (নিচে সারণীতে)। যে নম্বরগুলিতেও জানানো যাবে অভিযোগ। স্বাস্থ্য কমিশনের পক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে অস্বীকার করলে হাসপাতালের হেল্প ডেস্কের সামনে বা হাসপাতালে রিসেপশনের সামনে দাঁড়িয়ে অভিযোগ জানান। টোল ফ্রি নম্বরে আসা ফোন এবং হোয়াটসঅ্যাপে আসা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে যত দ্রুত সম্ভব সমস্ত অভিযোগের সুরাহা করা সম্ভব হয়।

কয়েকদিন আগেই স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল। চিকিৎসা করতে হবে রাজ্য সরকারের বেঁধে দেওয়া প্যাকেজেই। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বিল করতে হবে সরকারি হাসপাতালের ন্যায্য মূল্য়ের রেটে। 

একঝলকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যা জানাতে স্বাস্থ্য কমিশনের দেওয়া নম্বর- 

  • টোল ফ্রি নম্বর -
  • 18003455384
  • হোয়াটসঅ্যাপ নম্বরগুলি- 
  • 1) 9073313211
  • 2) 9513108383
  • 3) 8334902900
  • 4) 9830164286

আরও পড়ুন- 'স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল', কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য কমিশনের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget