এক্সপ্লোর

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ল পরীক্ষা-নিরীক্ষার খরচসীমা! কী কী অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে এবার?

Swasthya Sathi Card: স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার খরচ করা যাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ, জানাল স্বাস্থ্য দফতর। 

স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ানো হল, পরীক্ষা-নিরীক্ষার খরচসীমা। পাশাপাশি, এবার থেকে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, পেসমেকার, স্টেন্ট-জাতীয় যন্ত্রাংশ। 

স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। এতদিন, যে টাকার অঙ্ক ছিল ৫ হাজার। 

তবে শর্ত হচ্ছে, যে, ল্যাব থেকে এই টেস্ট করা হবে তা বাধ্যতামূলকভাবে NABH বা National Accreditation Board for Hospitals-স্বীকৃত হতে হবে। এতদিন, অতিরিক্ত যে খরচ রোগীর পরিবারকে বহন করতে হত, এবার তা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন, 'মন দিয়ে ব্যবসা করুন, ৫ জনের চাকরি হবে', নতুন কাজের দিশার পরামর্শ মমতা

পাশাপাশি, সরকারি হাসপাতালে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত - পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ কেনা যাবে।                                                           

যা এতদিন অবধি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কেনা যেত না। এতে, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর।                             

সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার জন্য, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যেখানে বেসরকারি হাসপাতালেও ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ মেলে। কিন্তু, স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, বিভিন্ন সময়ে দেখা গেছে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে এমন ৩০ শতাংশ ঘটনাই বেসরকারি হাসপাতালের। 

এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য়ভবন। বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য। তৈরি করা হল স্টেট এবং ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। বেসরকারি হাসপাতাল যে টাকা দাবি করছে, তার মধ্য়ে কোনও দুর্নীতি আছে কিনা, সেটা দেখা। 

কারচুপি না থাকলে, অডিটের সাতদিনের মধ্যে হাসপাতালকে প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে। আর কোথাও দুর্নীতির প্রমাণ মিললে, সেই টাকা স্বাস্থ্যসাথীর নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে। 

আর একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, রোগীর চিকিৎসা না করাতে চাওয়ার মতো অভিযোগ উঠেছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী অবধি! এবার স্বাস্থ্যসাথীতে চিকিৎসার খরচ নিয়ে, স্বাস্থ্য দফতরের পদক্ষেপে কী কাজ হয়, সেটাই দেখার।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda
Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget